ফুটে আছে ডেনড্রোবিয়াম অর্কিড। রাঙাপানি, রাঙামাটি, ২ এপ্রিলগ্রামে ভ্যান নিয়ে ঘুরে ঘুরে কুলফি আইসক্রিম বিক্রি করছেন এই বিক্রেতা। ডাংগি, ফরিদপুর, ২ এপ্রিল
বিজ্ঞাপন
ইঞ্জিনচালিত নৌকায় কাঠের গুঁড়ি শহরে বিক্রি করতে চলেছেন তিনি। রিজার্ভ বাজার, রাঙামাটি, ২ এপ্রিল
বিজ্ঞাপন
বর্ষা আসার আগে তালগাছের ডালপালায় বাসা বুনছে বাবুই পাখি। কাটাছড়ি, রাঙামাটি, ২ এপ্রিলছাদবাগানের গাছে ঝুলছে আমের গুটি। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২ এপ্রিলসকালবেলায়ই পাম্পের তেল শেষ। তেল নিতে এসে ঘুরে যাচ্ছেন বাইকাররা। ছিলিমপুর, শাহজাহানপুর, বগুড়া, ২ মার্চসবুজের মাঝে ফুটে আছে কমলা রঙের ফুল। ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ২ এপ্রিলসকাল সকাল পথের ধারে শিশুদের খেলনার পসরা সাজিয়ে বসেছেন তিনি। রহমাননগর, বগুড়া, ২ মার্চরংপুর নগরে সকালে এই পাম্পে তেল দেওয়া শুরু হয়েছে। তেল নিতে পাম্পের সামনে মোটরসাইকেলের চালকদের ভিড়। বাংলাদেশ ব্যাংক মোড়, রংপুর, ২ এপ্রিলশরীরচর্চা ক্লাসে মাঠে নেমে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলায় মেতে উঠেছে একদল শিক্ষার্থী। জিলা স্কুল, রংপুর, ২ এপ্রিলদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সকাল সাড়ে সাতটার দিকে দেখা মিলেছে ঘন ‘কুয়াশা’–র মতো আবহাওয়া। এ কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শিংপাড়া, পঞ্চগড়, ২ এপ্রিলসেচে ফেলা ঘেরের কাদাপানির তলানিতে থাকা ছোট ছোট মাছ ও জলজ পোকা শিকার করতে জড়ো হয়েছে সাদা বকের দল। বারাকপুর, দিঘলিয়া, খুলনা, ২ এপ্রিলকোলের ছোট্ট শিশুটির জন্য বাড়ির উঠানে বসে কাঁথা সেলাই করছেন এই গৃহবধূ। গোলাপবাগ, ফরিদপুর, ২ এপ্রিলভাটা থেকে ইট বড় ট্রলারে এনে আবার ট্রলার থেকে খুচরা বিক্রির স্থানে মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ২ এপ্রিল