একঝলক (১৫ জুন ২০২৬)

মোটরসাইকেল বিকল হয়ে যাওয়ায় নছিমনে তুলে গ্যারেজের উদ্দেশে রওনা হয়েছেন এক আরোহী। কাতিয়ানাংলা, বটিয়াঘাটা, খুলনা, ১৫ জুন
ছবি: সাদ্দাম হোসেন
সবুজ পাতার ফাঁকে ফুটেছে জবা ফুল। সকালের বৃষ্টিতে ফিরে পেয়েছে সজীবতা। জিন্দাবাজার, সিলেট, ১৫ জুন
সবুজ বনের ভেতরে ফুটে থাকা ফুলের ওপর বসেছে প্রজাপতি। কলা বোন্নে, রাঙামাটি, ১৫ জুন
শাক ও সবজি নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন এই চাষি। নিসবেতগঞ্জ, রংপুর, ১৫ জুন
বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করতে ‘চায়ের রাজধানী’ শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মঞ্চ তৈরিসহ চলছে মশানিধনের কাজ। ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৫ জুন
সিলেটে সোমবার সকালে মুষলধারে বৃষ্টি নামে। হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন মানুষজন। কেউ ছাতা মাথা, কেউ বৃষ্টিতে ভিজে পথ চলেছেন। বন্দরবাজার, সিলেট, ১৫ জুন
মাড়াইয়ের পর খেতেই ধান শুকাতে দিচ্ছেন কৃষকেরা। দীঘি দক্ষিণপাড়া, মানিকগঞ্জ, মানিকগঞ্জ, ১৫ জুন
নদীর ওপর আকাশে উড়ে বেড়াচ্ছে ভুবনচিল। বরমী, শ্রীপুর, গাজীপুর, ১৫ জুন
শোলমারী নদীতে মাছ ধরতে নেমেছে তারা। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ১৫ জুন
ভ্যানে ভরে পোনা মাছ এনে পুকুরে ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। ঝিনার পাড়া, সোনাতলা, বগুড়া, ১৫ জুন
পথের ধারের গাছতলায় বসে নতুন জাল জোড়া দেওয়ায় ব্যস্ত সুধা চন্দ্র দাস। জালটি দিয়ে এবার বর্ষা মৌসুমের মাছ ধরবেন তিনি। লোহাগাড়া, বগুড়া, ১৫ জুন
আষাঢ়ের প্রথম দিন সকাল থেকেই সিলেটে নামল অঝোরধারায় বৃষ্টি। সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ি ঘর এলাকায় রিকশার হুড তুলে, শরীরটা পলিথিনে মুড়িয়ে ঘুমে মগ্ন এক রিকশাচালক। কিনব্রিজ এলাকা, সিলেট, ১৫ জুন
আষাঢ়ের প্রথম দিনে মুষলধারে বৃষ্টি। পলিথিন মুড়িয়ে রিকশাভ্যানে পথ চলছেন এই ব্যক্তিরা। পদাগঞ্জ, মিঠাপুকুর, রংপুর। ১৫ জুন
নদীর পাড়ে ফসলের মাঠের আলে ফুটেছে ঘাসফুল। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ১৫ জুন
মা বানরের বুকের কাছে নিরাপদে আশ্রয় নিয়ে ছোট্ট বানরটি দুধ খাচ্ছে। রামজাদী, বান্দরবান, ১৫ জুন
নদীপথে ভাসিয়ে আনা বিশাল গাছের গুঁড়ি কাঁধে তুলে গন্তব্যে নিয়ে যাচ্ছেন কয়েকজন শ্রমিক। প্রতিদিনের কঠোর পরিশ্রম আর ঝুঁকি মোকাবিলা করেই জীবিকা নির্বাহ করেন এসব শ্রমজীবী মানুষ। উজানী পাড়া ঘাট, বান্দরবান, ১৫ জুন
আড়তে রাজশাহীর ব্যাপারীরা নানা জাতের আম বিক্রি করছেন পাইকারদের কাছে। ক্রেটের মধ্যে থাকা আম যাচাই করে দেখছে পাইকার। কলাপট্টি, বরিশাল, ১৫ জুন
রাজশাহী থেকে ট্রাকে সড়কপথে আলু এসেছে। সেই আলুর বস্তা ট্রাক থেকে খালাস করে আড়তে নিচ্ছেন শ্রমিকেরা। আবার কিছু বস্তা ঠেলাগাড়িতে তুলে খুচরা বাজারে নিয়ে যাচ্ছেন। পোর্ট রোড, বরিশাল, ১৫ জুন
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে চট্টগ্রামের পটিয়ায় সনাকের উদ্যাগে মানববন্ধন অনুষ্ঠানে ‘বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড’ প্রদর্শন করেছে। পটিয়া, চট্টগ্রাম, ১৫ জুন