সন্ধ্যার আকাশে কালো মেঘ জমেছে। থমকে থমকে ভেসে আসছে মেঘের গর্জন। এর মধ্যেই বিদ্যুতের ঝলকানিতে সাদা হয়ে ওঠে পুরো আকাশ। বয়রা, খুলনা, ১৩ জুনক্লাস শুরুর আগে বিদ্যালয়ের মাঠে দোলনায় দোল খাচ্ছে শিশুরা। আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর, মানিকগঞ্জ, ১৩ জুন
বিজ্ঞাপন
ডোবার পানিতে ঘোড়া ও ঘোড়ার শাবককে গোসল করাচ্ছেন একজন। চকমিরপুর, দৌলতপুর, মানিকগঞ্জ, ১৩ জুন
বিজ্ঞাপন
ফুল থেকে মধু আহরণে ব্যস্ত বাহারি রঙের প্রজাপতি। ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকা, কুমিল্লা, ১৪ জুনপুরোনো রিকশার বিভিন্ন অংশ গ্যাসের আগুন দিয়ে আলাদা করার কাজ করছেন একজন শ্রমিক। এ কাজ করে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টাকা মজুরি পাওয়া যায়। লোহাপট্টি, বরিশাল নগর, ১৪ জুনকাঁধে ব্যাগ নিয়ে পায়ে হেঁটে বিদ্যালয়ে যাচ্ছে শিশুরা। গরমে তৃষ্ণা মেটাতে সঙ্গে নিয়েছে পানির বোতল। কেদারহারা এলাকা, রংপুর, ১৪ জুনবর্ষার আগমনী বার্তা নিয়ে প্রকৃতিতে ফুটেছে কদম। গাছের সবুজ শাখাগুলো ছেয়ে গেছে হলুদ-সাদা কদম ফুলে। সারদা পুলের মাঠ, ঠাকুরপাড়া, কুমিল্লা, ১৪ জুনসূক্ষ্ম মশারির জাল পেতে রেখে বাগদা ও গলদা চিংড়ির রেণুপোনা শিকার করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা এক হাজার রেণুপোনা ৩০০ টাকা দরে আড়তে কেনাবেচা করেন। ফলে মৎস্যসম্পদ রক্ষায় সরকারি পদক্ষেপ ভেস্তে যাচ্ছে। গঙ্গামতি এলাকা, কলাপাড়া, কুয়াকাটা সমুদ্রসৈকত, ১৩ জুন ছোট্ট শিশুদের বাহারি রঙের জুতার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। ফোম, রেক্সিন, ইলাস্টিক প্রভৃতি ব্যবহার করে নিজেই এসব জুতা তৈরি করেন বিক্রেতা জাহাঙ্গীর আলম। জোড়াপ্রতি ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করছেন তিনি। কালিরবাজার, নারায়ণগঞ্জ, ১৪ জুনগতকালের বৃষ্টি এবং বাতাসে ঝরে পড়েছে শত শত জামরুল। সেই জামরুল কুড়িয়ে নিচ্ছে শফিকুল ইসলাম। শাসনগাছা হর্টিকালচারের বাগান, কুমিল্লা, ১৪ জুনবৃষ্টিতে নদীতে পানি বাড়ছে। যে কারণে মাছও ধরা পড়ছে। বড়শি দিয়ে মাছ শিকারে ব্যস্ত দুজন। কটিয়াদী, কিশোরগঞ্জ, ১৪ জুনপ্রচণ্ড গরমে প্রশান্তি নিতে নদীতে গোসলে নেমে দুরন্তপনায় মেতেছে এক শিশু। শ্রীফলতলা, রূপসা উপজেলা, খুলনা, ১৪ জুনসিলেটে সকালে মুষলধারে বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে জলমগ্ন নগরের সোনারপাড়া এলাকার সড়ক। সোয়া ১১টার দিকে, শিবগঞ্জ, সিলেট, ১৪ জুনভ্যানচালক আবুল ফকির ২০০টি শোলার বাক্স ভ্যানে নিয়ে খুলনা থেকে যশোর যাচ্ছেন। শোলার বাক্সগুলো পৌঁছে দিলে তিনি ভাড়া পাবেন ১ হাজার ৪০০ টাকা। এ বাক্সগুলোয় বরফে করে মাছ বহন করলে দীর্ঘ সময় তা ভালো থাকে। আকারভেদে এ বাক্সগুলোর দাম ১৫০ থেকে ৫০০ টাকা হয়ে থাকে। জোড়াগেট এলাকা, খুলনা, ১৪ জুনআগামীকাল মঙ্গলবার বসবে রথের মেলা। সে উপলক্ষে বসতে শুরু করেছে নানা পণ্যের স্টল। সাগরপাড়া এলাকা, রাজশাহী, ১৪ জুনগত কয়েক দিনের প্রচণ্ড গরমের পর হঠাৎ ভারী বর্ষণে নগরের বিভিন্ন সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের গেটে, ১৪ জুন