একঝলক (১৩ এপ্রিল ২০২৬)

আনারসের ফুল থেকে বেরিয়ে আসছে ফল। ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ১৩ এপ্রিল
ছবি: মোস্তাফিজুর রহমান
চৈত্রের প্রায় শেষ, তবে এখনো ভোরে ধানের শীষ জমছে শিশির। বালাকইগাড়ি, বগুড়া, ১৩ এপ্রিল
শালিকের দল খাবারের খোঁজে ধানের খড়খুটোয় বসে। আলুটিলা, রাঙামাটি, ১৩ এপ্রিল
জমিতে চাষ শেষে লাঙল–গরু নিয়ে বাড়িতে ফিরছেন কৃষক। বালাকইগাড়ি, বগুড়া, ১৩ এপ্রিল
বিলে ডুবিয়ে এসে মরা গাছের ডালে নিজেদের শুকাচ্ছে পানকৌড়ির দল। তেলিগাতী, খুলনা, ১৩ এপ্রিল
ঋতুচক্রে এখন বসন্ত বিদায়ের পালা, লাল ফুলে ফুলে ছাওয়া শিমুলগাছটি রং হারিয়ে দিচ্ছে তারই বার্তা। সোনারগাঁও, দক্ষিণ সুরমা, সিলেট, ১৩ এপ্রিল
প্রখর রোদের মধ্যে স্তূপ করা ইট তুলে নিচ্ছেন ভ্যানচালক। শিববাড়ি, সিলেট, ১৩ এপ্রিল
ত্রিপুরা সম্প্রদায়ের হারি বৈসু উৎসবে পানিতে প্রদীপ জ্বালিয়ে ‘গঙ্গা মা’–এর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন। খাগড়াপুর, খাগড়াছড়ি, ১৩ এপ্রিল
পয়লা বৈশাখ উপলক্ষে বরিশাল থেকে মাটির পাত্র এনেছেন ব্যবসায়ী। ট্রাক থেকে নামিয়ে তা সাজিয়ে রাখছেন। কাচারিবাজার, রংপুর, ১৩ এপ্রিল
পয়লা বৈশাখের শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানে ব্যবহারের জন্য মাটির কলসিতে নকশা আঁকছেন এক শিল্পী। টেলিফোন ভবনের সামনে, রংপুর, ১৩ এপ্রিল
ঘেরের নির্জন আল ধরে চাচা আলামিনের সঙ্গে মাছ ধরা দেখতে যাচ্ছে ছোট্ট ওয়ালিদ হাসান। শখের সাইকেলটি চাচার হাতে তুলে দিয়ে আনন্দে পথ চলছে সে। তেলিগাতী, খুলনা, ১৩ এপ্রিল
এগারোটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব সাংগ্রাই। বান্দরবান, ১৩ এপ্রিল
মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নিজেদের সৃজনশীলতা তুলে ধরেন বিভিন্ন বয়সী পাহাড়ি শিক্ষার্থী। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, বান্দরবান, ১৩ এপ্রিল
মাঠ থেকে বীজ সংগ্রহ শেষে পেঁয়াজের গাছগুলো তুলে এনে সড়কের পাশে বসে গোড়া থেকে পেঁয়াজ সংগ্রহ করছেন এক গৃহবধূ। চর কৃষ্ণপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ১৩ এপ্রিল
কুমার নদে পেতে রাখা চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার। অম্বিকাপুর, ফরিদপুর, ১৩ এপ্রিল