এক ঝলক (২৬ এপ্রিল ২০২৩)

বাড়ির উঠানে বসে কাঁথা সেলাই করছেন মিলন রানী। মেঘাগাছা গ্রাম, বগুড়া সদর, ২৬ এপ্রিল।
ছবি: সোয়েল রানা
নাটোরের গুরুদাসপুর থেকে ট্রাকভর্তি বাঙ্গি নিয়ে এসেছেন এক বিক্রেতা। প্রতিটি বাঙ্গি আকারভেদে ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি করছেন তিনি। মাঝিড়া, শাজাহানপুর, বগুড়া, ২৬ এপ্রিল।
বোরো ধান মাড়াই শেষে ঝেড়ে নিচ্ছেন কিষান-কিষানি। মেঘাগাছা গ্রাম, বগুড়া, ২৬ এপ্রিল।
গরুর খাবারের জন্য কাঁচা ভুট্টাগাছ কেনা হয়েছে। ট্রাকে তোলার জন্য সেই গাছ কাটা হচ্ছে। চৌধুরীপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ এপ্রিল।
হোগলা পাতার তৈরি ঝুড়ি বিক্রি করতে বেরিয়েছেন এই ব্যক্তি। আকারভেদে প্রতিটি ঝুড়ি ৩০০ থেকে ৬০০ টাকায় বিক্রি করছেন তিনি। পাগলাপীর, রংপুর, ২৬ এপ্রিল।
ট্রেন ছেড়ে দিয়েছে। তবুও ঝুঁকি নিয়ে এই চলন্ত ট্রেনে ওঠার জন্য দৌড়াচ্ছেন দুজন। ময়মনসিংহ রেলস্টেশন, ২৬ এপ্রিল।
নিজের চাষের জমিতে ইরি ধান কাটায় ব্যস্ত অঞ্জলি মল্লিক। রোদ থেকে বাঁচতে মাথায় ছাতা দিয়েছেন তিনি। পুটিমারি বিল, বটিয়াঘাটা, খুলনা, ২৫ এপ্রিল।
বোরো ধান কাটা শুরু হয়েছে। বিঘাপ্রতি ধান কেটে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত মজুরি পান কৃষকেরা। লটাগাড়ী, শাজাহানপুর, বগুড়া, ২৫ এপ্রিল।
বটগাছের ডালে বসেছে কোকিল। মুরালিদাহ, কৈজুরী, ফরিদপুর, ২৫ এপ্রিল।
গাছ থেকে কলা পেড়ে বাড়ি নিয়ে যাচ্ছেন এক যুবক। ভুতছাড়া, কাউনিয়া, রংপুর, ২৫ এপ্রিল।
বোরো ধানখেতের আল ধরে ঘুড়ি ওড়াচ্ছে শিশুরা। খাদাশ গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২৫ এপ্রিল।
পথের ধারে গাছে ফুটেছে কৃষ্ণচূড়া। রহিমাবাদ, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২৫ এপ্রিল।
চালের বস্তা সাইকেলে চেপে গন্তব্যে রওনা হয়েছেন এই ব্যক্তি। প্রখর রোদ থেকে বাঁচতে মাথায় গামছা বেঁধেছেন তিনি। ক্যালিকো মিল, রাজাপুর, পাবনা, ২৬ এপ্রিল
গরমে একটু প্রশান্তি পেতে মাথায় পানি ঢালছেন এক নির্মাণশ্রমিক। কেরানীপাড়া, রংপুর, ২৬ এপ্রিল
গরমে স্বস্তি পেতে সুইমিংপুলে নেমেছেন ছোট-বড় অনেকেই। সাঁতার কেটে শরীর জুড়াচ্ছেন। মুলাটোল, রংপুর, ২৬ এপ্রিল
মায়ের সঙ্গে খেলছে ২০ দিনের জেব্রাশাবক। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, শ্রীপুর, গাজীপুর, ২৬ এপ্রিল
খেজুরগাছে তৈরি করা বাসায় বসে আছে ভুবনচিল। গিলারচালা, শ্রীপুর, গাজীপুর, ২৬ এপ্রিল
শীতলক্ষ্যার পানিতে নেমে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। পানি দূষিত হওয়ায় কালো রং ধারণ করেছে। কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল ঘাট, নারায়ণগঞ্জ, ২৬ এপ্রিল
বৈশাখের খরতাপে হাঁসফাঁস নগরজীবন। পছন্দের ফ্যান কিনতে দোকানে এসেছেন এক ব্যক্তি। রাইফেল ক্লাব, চট্টগ্রাম, ২৬ এপ্রিল
ঈদ উদ্‌যাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ২৬, এপ্রিল