একঝলক (২০ মে, ২০২৩)

ব্যাগ হাতে খেলায় মেতেছে দুই শিশু। কাশিপুর নমোপাড়া, নারায়ণগঞ্জ, ২০ মে
ছবি: দিনার মাহমুদ
যমুনা নদীর চরে গরু নিয়ে যাচ্ছেন এক রাখাল। যমুনার চর, পুরান ভারেঙ্গা, বেড়া, পাবনা, ২০ মে
রংপুরে দুই দিনব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মেলায় ফায়ার সার্ভিসের স্টল। জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তন, রংপুর, ২০ মে
লেকের পানিতে ভাসছে ময়লা-আবর্জনা। দূষিত হয়ে পড়েছে পানি। দেওয়ানবাড়ি, নারায়ণগঞ্জ, ২০ মে
গাছ থেকে ঝরে পড়া আম কুড়িয়েছেন এক নারী। লাহিড়ীহাট, রংপুর, ২০ মে
জামরুল ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। বেড়াবাড়ি শ্রীপুর, গাজীপুর, ২০ মে
গাছে ধরেছে ব্ল্যাকবেরি। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ২০ মে
নদী থেকে মাছ ধরেছে এক শিশু। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২০ মে
গরমে তালের শাঁসের চাহিদা বেড়েছে। প্রতিটি তাল ৮ থেকে ১০ টাকায় বিক্রি হয়। বড় ধর্মপুর, কুমিল্লা, ২০ মে
জমে থাকা বৃষ্টির পানিতে মাছ ধরতে যাচ্ছেন এক ব্যক্তি। গার্হস্থ্য অর্থনীতি কলেজ প্রাঙ্গণ, খুলনা, ২০ মে
আড়িয়াল খাঁ নদে খুঁটি পুঁতে জাল পাততে ব্যস্ত মৎস্যশিকারিরা। চরাইচা গ্রাম, শায়েস্তাবাদ, বরিশাল, ২০ মে
বস্তায় ভরা হচ্ছে চালকুমড়া। পাইকারি বাজারে প্রতিটি চালকুমড়া ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হয়। বাগবাড়ি হাট, গাবতলী, বগুড়া, ২০ মে
সাইকেলে চড়ে বেড়াতে বেরিয়েছে দুই ভাই। বেড়েরবাড়ি সেতু, ধুনট উপজেলা, বগুড়া, ২০ মে
চট্টগ্রাম শহরে নেওয়ার জন্য ট্রাকে কাঁঠাল তুলছেন শ্রমিকেরা। আকারভেদে যা ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হবে। বোয়ালখালী নতুন বাজার, দীঘিনালা, খাগড়াছড়ি, ২০ মে
বোরো ধান কাটা শেষে সেগুলো আঁটি বেঁধে বাড়ি ফিরছেন কৃষকেরা। পানবাজার, রংপুর, ২০ মে
বৃষ্টির পানি জমেছে সড়কে। সেই পানিতে ফুটবল খেলায় মেতেছে দুই শিশু। রেলওয়ে স্টেশন, সিলেট, ২০ মে
যমুনা নদীর পাড়ে খেলায় মেতেছে একদল শিশু। যমুনার চর, বেড়া, পাবনা, ২০ মে
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসেছেন তাঁরা। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের বাইরে বসে শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নিচ্ছেন বইয়ে। বনরুপা মুজাদেদ্দ-ই আলফেসানী বিদ্যালয়, রাঙামাটি, ২০ মে
খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে বিএনপির ডাকা জনসমাবেশে প্ল্যাকার্ড হাতে দলটির একজন কর্মী। বিএনপি নগর কার্যালয় চত্বর, বরিশাল, ২০ মে