দুই দিনব্যাপী বিভাগীয় সাহিত্য মেলার উদ্বোধনী পর্বে নৃত্য পরিবেশন করেন নৃত্যশৈলীর শিল্পীরা। এ মেলার আয়োজন করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয়, বাংলা একাডেমি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। কবি নজরুল অডিটরিয়ামের মুক্তমঞ্চ, সিলেট, ৩ জুনসিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরজুড়ে চলছে প্রচারণা। ভ্যানে করে এক প্রার্থীর ফেস্টুন নিয়ে যাওয়া হচ্ছে। জিন্দাবাজার, সিলেট, ৩ জুন
বিজ্ঞাপন
ফেরি করে প্লাস্টিকের সামগ্রী বিক্রি করেন হাসান মিয়া। এতে তাঁর সংসার চলে। কাঞ্চনমুড়ি, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, ৩ জুন
বিজ্ঞাপন
ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, জার ইত্যাদি যন্ত্রের সাহায্যে ভাঙার কারখানায় কাজ করছেন শ্রমিকেরা। প্রতিদিন মজুরি হিসেবে পান ৫০০ থেকে ৭০০ টাকা। পোর্ট রোড, বরিশাল, ৩ জুনগরমে অতিষ্ঠ পাখিকুলও। ফুটপাতে জমা বৃষ্টির পানিতে তৃষ্ণা মেটাচ্ছে দুটি কাক। কিনব্রিজ এলাকা, সিলেট, ৩ জুনচাল-ধান সংগ্রহের জন্য বাঁশের তৈরি টুকরির চাহিদা রয়েছে। বিক্রির আগে রোদে শুকাতে দেওয়া হচ্ছে টুকরিগুলো। কিনব্রিজ এলাকা, সিলেট, ৩ জুনভোটের দিন ঘনিয়ে আসছে। জমে উঠছে বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণা। বাড়ছে মাইকের চাহিদাও। ভ্যানে করে মাইক নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি। সদর রোড, বরিশাল নগর, ৩ জুনপ্রখর রোদের মধ্যে ছাতা মাথায় শিশুকে টিকা দিতে কমিউনিটি ক্লিনিকে নিয়ে যাচ্ছেন এক অভিভাবক। চওড়াহাট, রংপুর, ৩ জুনধুলায় আচ্ছন্ন সড়ক। এর মধ্যেই চলছেন এক মোটরসাইকেল চালক। সোনাডাঙ্গা, খুলনা, ৩ জুনকচুখেত থেকে হলুদ হয়ে যাওয়া পাতা তুলছেন কৃষক মহিদুল ইসলাম। হাজরাহাটি, চুয়াডাঙ্গা, ৩ জুনতীব্র গরমে খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। এই গরমে চাতালে ধানের বস্তা ওঠানো–নামানোর কাজ করতে গিয়ে ঘেমেনেয়ে একাকার দিনমজুরেরা। কালিকাপুর, ঈশ্বরদী, পাবনা, ২ জুনকুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই নিয়ে খুলনায় এসেছেন বিক্রেতা টুটুল। এই কুলফি ১০ থেকে ২০ টাকায় বিক্রি করেন তিনি। গরমে কুলফি মালাই কিনছেন ক্রেতারা। গল্লামারি, খুলনা, ৩ জুনসদ্য ফোটা কাঠগোলাপ ফুল। কুমিল্লা ক্লাবের আঙিনা, ৩ জুননিজের তৈরি খেলনা পাখি ফেরি করে বিক্রি করছেন মো. খোরশেদ। এসব শোপিস ৪০ থেকে ৭০ টাকায় বিক্রি করছেন তিনি। খানপুর, নারায়ণগঞ্জ, ৩ জুনরোদে ধান শুকাতে দিয়েছেন এক পাহাড়ি নারী। বৌধিপুর, রাঙামাটি, ৩ জুন