একঝলক (২৯ এপ্রিল, ২০২৩)

নারকেলগাছে বাসা তৈরিতে ব্যস্ত এক বাবুই পাখি। দিঘি, মানিকগঞ্জ, ২৯ এপ্রিল
ছবি: আব্দুল মোমিন
চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। ওয়াহেদপুর, মিরসরাই, ২৯ এপ্রিল
ওড়ানোর জন্য হাতে ঘুড়ি তৈরি করছে তিন শিশু। সেন্টারহাট, রংপুর, ২৯ এপ্রিল
চলছে ধান কাটার মৌসুম। জমি থেকে ধান কেটে বাড়ি ফিরছেন কৃষকেরা। হরিদেবপুর, রংপুর, ২৯ এপ্রিল
প্রায় এক সপ্তাহ ধরে জোয়ারের পানিতে নাব্যতা ফিরেছে যমুনায়। তাই খেয়াঘাটে ভিড়ছে নৌকা। কালিতলা গ্রোয়েন, সারিয়াকান্দি, বগুড়া, ২৯ এপ্রিল
যমুনা ও বাঙ্গালী নদীর সংযোগস্থলে নির্মিত জলকপাট এলাকায় ধান শুকাচ্ছেন এক নারী। পার দেবডাঙ্গা, সারিয়াকান্দি, বগুড়া, ২৯ এপ্রিল
সৌদি আরব থেকে আমদানি করা ইউরিয়া সার এসেছে খুলনায়। শ্রমিকেরা সেগুলো বস্তায় ভরে সেলাই করে ট্রাকে ওঠানোর কাজ করছেন। এ কাজে তাঁরা মজুরি পাবেন প্রতি বস্তায় ৬ টাকা। ৪ নম্বর ঘাট, খুলনা, ২৯ এপ্রিল
যমুনা নদীতে মাছ শিকারে নেমেছেন এক জেলে। দীঘলকান্দি এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২৯ এপ্রিল
শিমুলিয়া-জাজিরা নৌপথে আপাতত চলবে না ফেরি। তাই নৌপথ থেকে ফেরি সরিয়ে নেওয়া হয়েছে। মাদবর-মঙ্গল মাঝির ঘাট, জাজিরা, ২৮ এপ্রিল
অসহনীয় গরম ও বিদ্যুৎ–বিভ্রাটে হাতপাখার কদর বাড়ে। বাসাবাড়িতে হাতপাখার চাহিদা থাকায় ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে সিলেট শহরে কাপড়ের তৈরি পাখা বিক্রির জন্য এসেছেন এক ব্যক্তি। প্রতিটি পাখার দাম হাঁকছেন ১০০ টাকা। চৌহাট্টা, সিলেট
বোরো ধান কাটা ও ঘরে তোলার ভরা মৌসুম চলছে। এতে প্রয়োজন হয় বাঁশ–বেতের তৈরি ওরা ও চালনি। আকারভেদে প্রতিটি ওরা ১০০-১২০ টাকায় বিক্রি হয়। চৌয়ারা বাজার, কুমিল্লা
মাটির তৈরি টব সাজাচ্ছেন এক কুমার। চুল্লিতে পোড়ানো শেষে বিক্রির জন্য নেওয়া হচ্ছে এসব টব। প্রতিটি টব বিক্রি হচ্ছে তিন টাকায়। মমিনপুর, রংপুর, ২৯ এপ্রিল
বিক্রির আশায় সড়কের পাশে কাঁঠাল স্তূপ করে রাখা হয়েছে। পাইকারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সাজিয়ে রাখা হয়েছে এভাবে। সাপ্তাহিক হাটে কাঁঠালের বেচাকেনা হয় বেশি। ক্রেতারা আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কুদুকছড়ি বাজার, রাঙামাটি, ২৯ এপ্রিল
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে সিলেটে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ফুল ছিটান শিল্পীরা। রিকাবীবাজার, সিলেট, ২৯ এপ্রিল
রোদের উত্তাপ থেকে রেহাই পেতে ট্রলারে ছাতা মাথায় বসে আছেন যাত্রীরা। চাঁদমারী এলাকা, বরিশাল নগর, ২৯ এপ্রিল