বাগানের তাজা ফসল বিক্রি করতে ইঞ্জিনচালিত নৌকায় গ্রাম থেকে রাঙামাটি শহরের পথে পাহাড়ি চাষিরা। কাপ্তাই হ্রদের পুরানপাড়া, রাঙামাটি, ১৮ জুলাইবর্ষার নতুন পানিতে মাছের আনাগোনা বেড়েছে। সেই সুযোগে কাপ্তাই হ্রদে শিকারে ব্যস্ত একটি বক। লেমুছড়ি, রাঙামাটি, ১৮ জুলাই
বিজ্ঞাপন
জলাশয়ে জাল ফেলে মাছ ধরায় ব্যস্ত দুই জেলে। শুকানচকি, রংপুর, ১৮ জুলাই
বিজ্ঞাপন
বর্ষায় জলাশয়ে ফুটে আছে দৃষ্টিনন্দন লাল শাপলা। শীতলাই, বগুড়া, ১৮ জুলাইবাগান থেকে কাঁঠাল কেটে বাড়ির পথে সুনীল চন্দ্র। কানোড়া, বগুড়া, ১৮ জুলাইকলের লাঙলে জমি চাষের সময় মাটির ওপর ভেসে উঠছে মাছ। সেই মাছ ধরতে জড়ো হয়েছেন নানা বয়সী নারী ও শিশু। মণ্ডলপাড়া, রংপুর, ১৮ জুলাইমৌসুমের জনপ্রিয় ফল আরবের কাঁচা খেজুর দোকানে সাজিয়ে রাখছেন এক ব্যবসায়ী। বাসস্ট্যান্ড এলাকা, দাউদকান্দি, কুমিল্লা, ১৮ জুলাইবিলের পাশের সবজির মাচায় বসে আছে জোড়া ফিঙে। রাজাবাড়ী, শ্রীপুর, গাজীপুর, ১৮ জুলাইযমুনা নদীর পাড়ে ফুটে আছে ত্রিধারা ফুল। ৩ নম্বর ক্রসবাঁধ, সিরাজগঞ্জ, ১৮ জুলাইশুকনা পাট ঘরে তোলার কাজে ব্যস্ত এক নারী। তুলাগ্রাম, ফরিদপুর, ১৮ জুলাইশহরের ইট-পাথরের মধ্যেও দেখা পাওয়া গেল গুইসাপের। গাংনী, মেহেরপুর, ১৮ জুলাই