শ্রাবণের স্নিগ্ধ সকালে ফুটে আছে কদম ফুল। সবুজ পাতার ফাঁকে ফুটে উঠেছে বর্ষার চিরচেনা সৌন্দর্য। লোয়ার যশোর রোড, খুলনা, ৭ আগস্টপাটকাঠির বিনিময়ে কৃষকের জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়িয়ে দিচ্ছেন দুই নারী। বড় মানিকদি, তালমা ইউনিয়ন, নগরকান্দা উপজেলা, ফরিদপুর, ৬ আগস্ট
বিজ্ঞাপন
আমন ধানের খেতে সার ছিটাচ্ছেন এই কৃষক। কোনগ্রাম, তালমা ইউনিয়ন, নগরকান্দা উপজেলা, ফরিদপুর, ৬ আগস্ট
বিজ্ঞাপন
আঁশ ছাড়ানোর পর পাটকাঠি রোদে শুকানোর জন্য সারিবদ্ধ সাজিয়ে রাখা হয়েছে। বারাকান্দি, সিরাজগঞ্জ, ৭ আগস্টবিদ্যালয়ের মাঠে জমে থাকা বুকসমান বর্ষার পানি মাড়িয়ে গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করছেন এক গৃহবধূ। খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা,৭ আগস্টময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের একটি পাওয়ার কারসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। গফরগাঁও রেলস্টেশন–সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায়, ৭ আগস্টখালের পাড়ে প্লাস্টিকের বাটিতে রাখা খাবার খেয়ে পানিতে নেমে খেলা করছে হাঁস। কলিকুন্ডা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, ৭ আগস্টআমন ধানের খেতে কীটনাশক দিচ্ছেন এক কৃষক। বড় মানিকদি, তালমা ইউনিয়ন, নগরকান্দা উপজেলা, ফরিদপুর, ৬ আগস্টবগুড়ায় নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় ৬ জন নিহত হয়েছেন। বগুড়া-নওগাঁ মহাসড়কে এরুলিয়া সিল্কিবান্দা এলাকা, ৭ আগস্টসিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৭ আগস্ট