একঝলক (০৪ মে, ২০২৩)

রাজবাড়ীর বিভিন্ন এলাকায় এ বছরে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বাজারের দামও যাচ্ছে ভালো। কৃষক সাঈদ শেখ খেত থেকে ভুট্টা কেটে এনে বাড়ির উঠানে যন্ত্র দিয়ে মাড়াইয়ের কাজ সেরে নিচ্ছেন। লক্ষ্মীপুর এলাকা, বসন্তপুর, সদর উপজেলা, রাজবাড়ী, ৩ মে
ছবি: আলীমুজ্জামান
বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপন উপলক্ষে রাঙামাটি রাজবন বিহার মন্দিরসহ পুরো এলাকায় আলোকসজ্জা করা হয়েছে।  রাঙামাটি, ৩ মে
বাড়ির সামনে শসার খেত পরিচর্যা করছেন চাষি গিরিন চন্দ্র রায়। জলছত্র এলাকা, রংপুর, ৪ মে
সকালে গবাদি পশুর খাদ্য জোগাড় করে বাড়ি ফিরছেন এক গৃহস্থ। শেখপাড়া এলাকা, রংপুর, ৪ মে
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রা। কলেজ গেট এলাকা, রাঙামাটি, ৪ মে
বুদ্ধপূর্ণিমার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি। তাই সকালে বটগাছে চড়ে আয়েশি ভঙ্গিতে দুই বন্ধু গল্পে মশগুল। চিলারঝার এলাকা, রংপুর, ৪ মে
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত ধর্মীয় শোভাযাত্রা। রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ, ৪ মে
শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মঙ্গল কামনায় খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য ভিক্ষু সংঘ উপজেলা শাখার উদ্যোগে ‘মঙ্গল শোভাযাত্রা’ বের করা হয়। হর্টিকালচার সেন্টার, দীঘিনালা, খাগড়াছড়ি, ৪ মে
রং ধরা ও  বড় করা ও  পোকা মারার জন্য লিচুগাছে স্প্রে করা হচ্ছে। বড় বনগ্রাম এলাকা, রাজশাহী, ৪ মে
বোনারপাড়া থেকে সান্তাহারগামী লোকাল ট্রেনটিতে যাত্রীদের ঝুঁকিপূর্ণ যাত্রা।  চেলোপাড়া রেলওয়ে সেতু এলাকা, বগুড়া, ৪ মে
নয়তলা ভবনের সপ্তমতলায় বারান্দায় ফুলের টবে বাসা বেঁধেছে বুলবুলি পাখি। সেই বাসায় এক জোড়া নতুন বুলবুলির বাচ্চা জন্ম নিয়েছে। কুমিল্লা, ৪ মে
ব্রহ্মপুত্রের পাড়ে ঠেলা জাল দিয়ে মাছ ধরছেন জেলে নূর হোসেন। ছোট ছোট বেলে, চিংড়ি, বাইম, মেনি প্রভৃতি মাছ পাওয়া যাচ্ছে। সোনারগাঁয়ের মুগারচর এলাকায়, নারায়ণগঞ্জ, ৪ মে
বর্ষায় হাওরপাড়ে চলাচলের প্রধান বাহন নৌকা। হাওরে পানি বাড়লেই নৌকার কদর বাড়ে। বর্ষার আগেই হাওরে থাকা নৌকা মেরামত করে নেওয়া হচ্ছে। উফতার হাওর, সদর উপজেলা, সিলেট, ৪ মে
স্বস্তির বৃষ্টি। তীব্র রোদ আর গরম শেষে প্রতিটি বৃষ্টির ফোঁটায় যেন প্রশান্তির পরশ। তাই বাড়ির সামনের রাস্তায় শুয়ে–বসে সে প্রশান্তিই যেন খুঁজছে দুরন্ত শিশুর দল। হরিরামপিরোজ এলাকা, রংপুর, ৪ মে
চাতালে ধান শুকাচ্ছেন শ্রমিকেরা। আড়াই মণের ৬০ বস্তা ধান সেদ্ধ করে শুকিয়ে বস্তায় ভরে দিলে চারজন শ্রমিক পাবেন ২ হাজার ৩০০ টাকা। বিসিক এলাকা, রাজশাহী, ৪ মে
মাঠে ধান মাড়াইয়ের পর নিজের খামারের গবাদি পশুর খাবারের জন্য খড় নিয়ে বাড়ি ফিরছেন কৃষক মো. রাকিব মিয়া। কাইকারটেক, নারায়ণগঞ্জ, ৪ মে
গরু পরিবহনের নছিমন গাড়িতে গাদাগাদি করে হাটের পথে ছুটেছেন ব্যাপারীরা। মহাসড়কে তিন চাকার যানবাহন নিষিদ্ধ হলেও নিয়মিত তা চলছে। জালালপুর, পাবনা, ৪ মে
চারদিকে এখন ধান কাটার মৌসুম। এই সময় ধান সংরক্ষণের জন্য চাহিদা বেড়ে যায় ডোলার। বাঁশের তৈরি এসব ডোলা আকারভেদে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। বাঁধেরহাট, বেড়া, পাবনা, ৪ মে