একঝলক (২৪ মার্চ ২০২৬)

ঈদের তৃতীয় দিনেও বিনোদনকেন্দ্রগুলোয় ঘুরতে বেরিয়েছে নানা বয়সী মানুষ। দর্শনার্থীদের পদচারণে মুখর ছিল জয়সাগর দিঘি এলাকা। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৩ মার্চ
ছবি: সাজেদুল আলম
রেলওয়ে জলাধারে ফুটে আছে কচুরিপানা ফুল। কাহালু, বগুড়া, ২৪ মার্চ
শজনেগাছের ডালে  জোড়া সিপাহি বুলবুলি। নতুন পাড়া, রাঙামাটি, ২৪ মার্চ
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য যানবাহনের অপেক্ষায় মানুষ। রংপুর, ২৪ মার্চ
জাল বিছিয়ে স্থির হয়ে শিকারের অপেক্ষায় মাকড়সা। রায়েরমহল, খুলনা, ২৪ মার্চ
পর্যটনের ঝুলন্ত সেতুতে পর্যটকদের ভিড়। রাঙামাটি, ২৪ মার্চ
একটি তেলপাম্পে প্রতি মোটরসাইকেলে ১০০ টাকার তেল বিক্রি হচ্ছে। খবর পেয়ে সেখানে হুমড়ি খেয়ে পরেছেন চালকেরা। বাংলাদেশ ব্যাংক মোড়, রংপুর, ২৪ মার্চ
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে গল্লামারি স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। খুলনা, ২৪ মার্চ
ঈদুল ফিতরের সাত দিন ছুটি শেষে আজ মঙ্গলবার সরকারি অফিস-আদালত, ব্যাংকসহ বেসরকারি অনেক প্রতিষ্ঠানও খুলেছে। তবে প্রথম কার্য দিবসে ব্যাংকে গ্রাহকদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। বগুড়া রোড, বরিশাল, ২৪ মার্চ
জ্বালানি তেলের সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে পেট্রলপাম্প। গোয়ালচামট ভাঙ্গা  রাস্তার মোড় এলাকা, ফরিদপুর, ২৪ মার্চ
ঈদের ছুটিতে পাহাড়পুর বৌদ্ধবিহারে উপচেপড়া ভিড়। নওগাঁ, ২৩ মার্চ। ছবি: প্রথম আলো