একঝলক (৩ মে ২০২৪)

কীর্তনখোলা নদীতে মাছ ধরার চেষ্টা। ত্রিশ গোডাউন, বরিশাল, ৩ মে
ছবি: সাইয়ান
চট্টগ্রাম থেকে নদীপথে আসা কার্গো জাহাজ থেকে কয়লা নামাচ্ছেন নৌবন্দরের শ্রমিকেরা। এ কাজে একজন শ্রমিক ৭০০ থেকে ৮০০ টাকা মজুরি পান। সিঅ্যান্ডবি ঘাট, ডিক্রীরচর, ফরিদপুর, ৩ মে
কলা ও আনারস নৌকায় করে বিক্রির জন্য নেওয়া হচ্ছে। রিজার্ভ বাজার, রাঙামাটি, ৩ মে
নারকেলগাছে বাবুই পাখি বাসা বেঁধেছে। আদমপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ৩ মে
খেলাধুলা বাদ দিয়ে মুঠোফোনে ব্যস্ত শিশুরা। মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল, ৩ মে
পাবনায় টানা তীব্র তাপপ্রবাহ চলছেই। এর মাঝে সাতসকালে হঠাৎ ঘন কুয়াশার দেখা মিলল। কোমরপুর, দোগাছি, পাবনা, ৩ মে
রোদ থেকে শিশুকে বাঁচানোর চেষ্টা। চন্দনীমহল, দিঘলিয়া উপজেলা, খুলনা, ৩ মে
তাপপ্রবাহে রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আমের ফলনে বিরূপ প্রভাব পড়ছে। আমগুলো রক্ষায় ওষুধ ছিটাচ্ছেন এক ব্যক্তি। খোড়াগাছ, মিঠাপুকুর, রংপুর, ৩ মে
কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য। কর্ণপুর গ্রাম, বগুড়া সদর, ৩ মে
পাবনায় প্রতিবছর উন্নত মানের শর্ষে উৎপাদিত হয়। সেই শর্ষে ভাঙিয়ে তৈরি হয় তেল। বিক্রির আশায় এই তেল বোতলজাত করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। কালাচাঁদ পাড়া, পাবনা, ৩ মে
বাঙ্গির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। স্টেশন সড়ক, বগুড়া, ৩ মে
রোদ থেকে রক্ষা পেতে মাথার ওপর ছাতা বেঁধে ধান মাড়াই করছেন চাষি। পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর, ৩ মে
তপ্ত দুপুরে ধান কাটছেন নারী শ্রমিকেরা। একসময় কাজের ফাঁকে পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন এক নারী শ্রমিক। লতিবপুর, মিঠাপুকুর, রংপুর, ৩ মে
বাঁশের তৈরি খাঁচাসহ গৃহস্থালি পণ্য বিক্রির জন্য হাটে যাচ্ছেন এই ব্যক্তি। ফকিরেরহাট, মিঠাপুকুর, রংপুর, ৩ মে
পাতিলের কালি মুখে মেখে দুরন্তপনায় মেতেছে কিশোরেরা। রূপসী, মিঠাপুকুর, রংপুর, ৩ মে