একঝলক (১৫ জুলাই, ২০২৩)

ফুটবল খেলায় মেতেছে শিশুরা। দলদলি চা-বাগান, সিলেট, ১৫ জুলাই
ছবি: আনিস মাহমুদ
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় পাঁচ বছরের লাবিব বিন হারুন। বর্তমানে অনেকটা সুস্থ। মা ও শিশু হাসপাতাল, আগ্রাবাদ, চট্টগ্রাম, ১৫ জুলাই
সড়কে জমে আছে বৃষ্টির পানি। সেখানে ঝাঁক বেঁধে আছে মশা। এসব স্থানে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা বংশবিস্তার করে। গোপালটিলা, টিলাগড়, সিলেট, ১৫ জুলাই
আমন ধানের চারা রোপনে ব্যস্ত কৃষকেরা। চিলারঝার, রংপুর, ১৫ জুলাই
মাঠে ঘুড়ি ওড়াতে যাবে শিশুটি। তার আগে ঘুড়ির সব ঠিকঠাক আছে কি না, তা যাচাই করতে ব্যস্ত সে। উথলী, শিবগঞ্জ, বগুড়া, ১৫ জুলাই
কাঠের নৌকায় আলকাতরা দিচ্ছেন ফজলে মিয়া। পানিতে যাতে নৌকার কাঠ নষ্ট না হয়, সে জন্য বছরে দুবার আলকাতরা দেন তিনি। দক্ষিণ কড়াপুর, বরিশাল, ১৫ জুলাই
বাবা গেছে খেতে কাজ করতে। নৌকায় করে তাঁর কাছে যাচ্ছে দুই সন্তান। বিনয়কাঠি, ঝালকাঠি জেলা, ১৫ জুলাই
ট্রাকে কলার ছড়ি সাজিয়ে রাখছেন এক শ্রমিক। দেশের বিভিন্ন স্থানে এই পাহাড়ি কলার ব্যাপক চাহিদা রয়েছে। বোয়ালখালী নতুনবাজার, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৫ জুলাই
গাছের ডালে বসেছে এক হলদে পাখি। জাবুসা, রূপসা উপজেলা, খুলনা, ১৫ জুলাই
দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস চাপা দিলে দুমড়েমুচড়ে যায় রিকশাটি। এতে নিহত হন রিকশাচালক। ঢাকা-খুলনা মহাসড়ক, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৫ জুলাই
বিদ্যুৎ সঞ্চালনের তারে বসেছে একজোড়া বুলবুলি পাখি। ওয়াপদা, সাতকানিয়া, চট্টগ্রাম, ১৫ জুলাই
চাতালে ধান শুকাচ্ছেন নারীরা। প্রতি মণ ধান প্রক্রিয়াজাতের জন্য তাঁরা মজুরি পাবেন ২ টাকা ২৫ পয়সা করে। হোগলাডাঙ্গা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১৫ জুলাই
খেজুরগাছ ঠোকরাতে ব্যস্ত কাঠঠোকরা পাখিটি। ভাটবাউর, মানিকগঞ্জ সদর, ১৫ জুলাই
বরিশাল থেকে আসা মেহগনিগাছের গুঁড়ি নেওয়া হচ্ছে স মিলে। আসবাবপত্র তৈরিতে মেহগনিগাছের কাঠের কদর বেশি। মণ্ডলপাড়া, নারায়ণগঞ্জ, ১৫ জুলাই
খাবারের খোঁজে খেতে নেমেছে একঝাঁক শামুকখোল পাখি। কালাই, কাহালু, বগুড়া, ১৫ জুলাই
ফরিদপুর থেকে আসা পাট গোডাউনে নিচ্ছেন শ্রমিকেরা। ট্রলার থেকে গুদামে নিলে প্রতি বোঝা পাটে ১০ টাকা করে দেওয়া হয়। শীতলক্ষ্যা এলাকা, নারায়ণগঞ্জ, ১৫ জুলাই
চরাঞ্চল থেকে ঘোড়ার গাড়িতে খড় বোঝাই করে বাড়ি ফিরছেন এক কৃষক। বদিউজ্জামান ব্যাপারীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৫ জুলাই