X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
একঝলক (১০ এপ্রিল ২০২৬)
প্রথম আলো ডেস্ক
Published: 10 Apr 2026, 19:09
১৭ দিন পর জ্বালানি তেল এসেছে, খবর শুনে রাতেই উপচে পড়া ভিড়। চন্দ্রবান ফিলিং স্টেশন, স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ৯ এপ্রিল
রাতের বৃষ্টিতে ভেজা বুলবুলি জুটি সকালের রোদ পোহাচ্ছে গাছের ডালে বসে। রাবারবাগান এলাকা, রাঙামাটি, ১০ এপ্রিল
বিজ্ঞাপন
পাহাড়ে এবার রাঙ্গুয়াই (বার্মা জাত) আমের ভালো ফলন হয়েছে। এই আমের চাষও বাড়ছে। হেডম্যান পাড়া, জীবতলি, রাঙামাটি, ১০ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা
বিজ্ঞাপন
বৃষ্টিতে সজীব প্রকৃতি; ব্যাঙেরও সরব উপস্থিতি। কওরপুর এলাকা, কৈজুরী ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ৯ এপ্রিল
গাছের ডালে বসে আছে জাতীয় পাখি দোয়েল। মধুপুর, খাগড়াছড়ি, ১০ এপ্রিল
ছুটির দিনে সাইকেলে চড়ে দৌড়ঝাঁপে মেতে উঠেছে পাহাড়ি শিশুরা। উজানী পাড়া, বান্দরবান, ১০ এপ্রিল
পানি গেছে কমে, তাই মাঝনদীতে আটকে পড়ে নৌকাটি। সাঙ্গু নদী, বান্দরবান, ১০ এপ্রিল। ছবি: মং হাই সিং মারমা
বর্ষা আসার আগে নৌকা মেরামত ও রং করছেন মালিকেরা; বাড়ছে প্রস্তুতি। বংশাই নদ, রশিদ দেওহাটা এলাকা, মির্জাপুর, টাঙ্গাইল, ৯ এপ্রিল। ছবি: প্রথম আলো
সাংগ্রাই উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে মারমা তরুণীরা। পানখাইয়া পাড়া, খাগড়াছড়ি, ১০ এপ্রিল
ঘোড়ার গাড়িতে মাঠ থেকে ফসল নিয়ে বাড়ির পথে। গোবিন্দপুর, মালঞ্চি, পাবনা, ১০ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
বসন্তের বিদায়বেলায় ফুটে আছে নীলমণি লতা; মধুর টানে তাতে পাখির আনাগোনা। কসাইপট্টি, পাবনা, ১০ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
যন্ত্রের মাধ্যমে পানি সেচ দিচ্ছেন এক কৃষক, প্রখর রোদের কারণে মাথায় তুলেছেন ছাতা। রামনাথপুর, সদর, রংপুর, ১০ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
এই সূক্ষ্ম জালের ফাঁদে চিংড়ির রেণুর সঙ্গে ধ্বংস হচ্ছে অন্যান্য জলজ প্রাণীর লার্ভা। কাতিয়ানাংলা, বটিয়াঘাটা, খুলনা, ১০ এপ্রিল
বাংলা বর্ষবরণের ব্যস্ততা; রং-তুলিতে তৈরি হচ্ছে নান্দনিক মুখোশ। জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম, ১০ এপ্রিল
জ্বালানিসংকটের কারণে তেল পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই বাড়ছে বাইসাইকেলের চাহিদা। নিউমার্কেট মোড়, চট্টগ্রাম, ১০ এপ্রিল
ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে বাতাস; বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। সাইনবোর্ড এলাকা, নারায়ণগঞ্জ, ১০ এপ্রিল
একে তো এক মোটরসাইকেলে চারজন, তাঁদের কারও মাথায় হেলমেট নেই, তার ওপর চলছেন উল্টোপথে। নিয়ম ভেঙে এমন চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। মাতুয়াইল, ঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়ক, ১০ এপ্রিল
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত ৪৪তম রবীন্দ্রসংগীত সম্মেলনে দলীয় নৃত্য পরিবেশনা। শিল্পকলা একাডেমি, ঢাকা, ১০ এপ্রিল
হামের সংক্রমণ বাড়ায় হাসপাতালে শিশু রোগীর চাপ বেড়েছে। ডিএনসিসি হাসপাতাল, মহাখালী, ঢাকা, ১০ এপ্রিল। ছবি: মীর হোসেন
ধলেশ্বরী নদীর ওপর মোল্লারবাজার সেতু নির্মাণ দ্রুত শেষের দাবিতে স্থানীয়দের মিছিল। মোল্লারবাজার, কেরানীগঞ্জ, ঢাকা, ১০ এপ্রিল
জ্বালানি তেল সংগ্রহে ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইন। এলেনবাড়ি, তেজগাঁও, ঢাকা, ১০ এপ্রিল
আরও পড়ুন
যুদ্ধ জাহাজগুলোতে শ্রেষ্ঠ অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: প্রেসিডেন্ট ট্রাম্প
‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’, হাসনাত আবদুল্লাহকে স্পিকার
রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ, সংসদ থেকে ওয়াকআউট বিরোধী দলের
ক্ষমতা কুক্ষিগত করা যাবে, কেবল এমন বিলই আনছে সরকার
অধ্যাপক সাখাওয়াত আলীর সংস্পর্শে যে-ই এসেছে, তার জীবনেই তিনি আলো জ্বালিয়েছেন