ঈদের কেনাকাটায় বাবার সঙ্গে এসেছে শিশুটি। গরমে ক্লান্ত হয়ে কাঁধে ঘুমিয়ে পড়েছে সে। জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে, রংপুর, ১৮ এপ্রিলআকন্দ ফুলের মধুর স্বাদ নিতে মৌটুসী পাখির আনাগোনা। রায়েরমহল, খুলনা, ১৮ এপ্রিলদূষণে রং বদলে এমন কালচে হয়েছে বুড়িগঙ্গা নদীর পানি। বাবু বাজার এলাকা, ঢাকা, ১৮ এপ্রিলগরমের মধ্যে ওএমএসের চালের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন স্বল্প আয়ের মানুষ। বেলা সাড়ে ১১টা, কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে, চট্টগ্রাম, ১৮ এপ্রিলঅতি তীব্র দাবদাহে পুড়ছে পাবনাসহ গোটা বাংলাদেশ। তীব্র গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে ফসল। গতকাল পাবনায় স্মরণকালের সবচেয়ে বেশি তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলার নিকট বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকার নামাজ আদায় ও মোনাজাত করেছেন পাবনাবাসী। সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ, পাবনা, ১৮ এপ্রিল
বিজ্ঞাপন
গরমে বিপর্যস্ত জনজীবন। এর মধ্যেই বাসের জন্য সড়কের পাশে দাঁড়িয়ে আছেন যাত্রীরা। বাবুবাজার এলাকা, ঢাকা, ১৮ এপ্রিলকুয়াশাচ্ছন্ন রানওয়ে থেকে উড়ে যাচ্ছে উড়োজাহাজ। সকাল ৯টা, সৈয়দপুর বিমানবন্দর, ১৮ এপ্রিল
বিজ্ঞাপন
গরমে হাতপাখার চাহিদা বেড়ে যায়। হাতপাখা প্রকারভেদে ৫০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রধান ডাকঘরের সামনে, রংপুর, ১৮ এপ্রিলপরিবহন খরচ বাঁচাতে সিলেটের সুরমা নদীর নৌপথে নৌকায় করে পণ্য বহন করেন অনেক ব্যবসায়ী। স্টিলের নৌকায় করে তুষের বস্তা আনা হয়েছে নগরের কাজীরবাজার ঘাটে। নৌকা থেকে সেই বস্তা নামাচ্ছেন শ্রমিকেরা। কাজীরবাজার ঘাট, সিলেট, ১৮ এপ্রিল পাকা ধান কাটার পর দুপুরে বাড়িতে ফেরার সময় বাগান থেকে কাঁঠালসহ বিভিন্ন পণ্য নিয়ে যাচ্ছেন কৃষক। মোনঘর আবাসিক বিদ্যালয় এলাকা, রাঙামাটি, ১৮ এপ্রিলগরমে অতিষ্ঠ জনজীবন। একটু ঠান্ডার পরশ নিতে মাথাল মাথায় দিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। রহবল এলাকা, শিবগঞ্জ, বগুড়া, ১৭ এপ্রিল ঈদ সামনে রেখে ফেরিতে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পারাপার বেড়েছে। শিমুলিয়া ঘাট থেকে কাঠালবাড়ি ঘাটে যেতে ফেরিতে মোটরসাইকেলের ভিড়। মাওয়া, মুন্সিগঞ্জ, ১৮ এপ্রিলসারা দেশের মতো বরিশালের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। নগরজীবন থেকে শুরু করে গ্রামের মানুষও গরমে অতিষ্ঠ। গরম থেকে স্বস্তি পেতে অনেকেই পুকুর কিংবা খালে গোসল করতে গিয়ে পানিতেই দীর্ঘক্ষণ সময় কাটাচ্ছে। একদল শিশু–কিশোর পুকুরের শীতল পানিতে দুরন্তপনায় মেতেছে। পলিটেকনিক কলেজ রোড, বরিশাল, ১৭ এপ্রিল