কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেন বিলুপ্ত কমিটির নেতা–কর্মীরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কুমিল্লা, ৮ মার্চদাম কমেছে বাঁধাকপির। প্রতিটি ২ থেকে ৩ টাকায় বিক্রি করতে হচ্ছে। চাহিদা কমে যাওয়ায় গরুকে খাওয়ানোর জন্য জমি থেকে বাঁধাকপি তুলছেন কৃষক নয়ন চন্দ্র রায়। বাড়াইপাড়া, মিঠাপুকুর, রংপুর, ৮ মার্চ
বিজ্ঞাপন
খাল সংস্কারের কারণে ফুটপাতে হাঁটা দায়। প্রতিদিন হাজারো মানুষকে ঝুঁকি নিয়ে লোহার পাটাতনের ওপর দিয়ে হাঁটতে হচ্ছে। পাশেই এসকাভেটর দিয়ে কাজ চলছে। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। মুরাদপুর মোড়, চট্টগ্রাম, ৬ মার্চ
বিজ্ঞাপন
সূর্যমুখী ফুলের চাষ করেছেন ত্রিজীবন চাকমা। প্রতিবছর মুলা, বেগুন, আলুসহ শীতকালীন সবজি চাষ করতেন। এ বছর পরীক্ষামূলক সূর্যমুখী চাষ করেছেন তেল উৎপাদনের জন্য। ফলনও হয়েছে বেশ ভালো। ভুয়ো আদাম, নানিয়ারচর, রাঙামাটি, ৭ মার্চসিলেট নগরের মণিপুরি রাজবাড়ি মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে ‘হোলি উৎসব’। ‘একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের’ (এমকা) আয়োজনে হোলি উৎসবে রং খেলায় মেতেছে সবাই। সিলেট, ৮ মার্চসিলেটের সুরমা নদীতে এখন পানি কম। স্রোত না থাকায় নদীর মাঝখানে জাল পেতে মাছ শিকার করছেন এক মৎস্যজীবী। মুরাদপুর, সদর উপজেলা, সিলেট, ৮ মার্চরাক্ষুসে পাখি কানাকোবা। এরা পাখির ছানা, গিরগিটি, সরীসৃপসহ বিভিন্ন ছোট জাতের জীবন্ত প্রাণী খায়। খাবারের খোঁজে ধীরগতিতে এগোচ্ছে এটি। কলক পাড়া, ঘিলাছড়ি, নানিয়ারচর, রাঙামাটি, ৮ মার্চঝাঁকে ঝাঁকে বালিহাঁস আসতে শুরু করেছে কাপ্তাই হ্রদে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে খাবারের খোঁজে হ্রদের চর এলাকায় এসে একত্র হয় বালিহাঁসগুলো। কাপ্তাই হ্রদ, কাইন্দ্যা মুখ, রাঙামাটি, ৮ মার্চবাড়ির উঠানে ছানাদের নিয়ে খাবার খাচ্ছে মা মুরগি। গুয়াবাড়িয়া গ্রাম, পিরোজপুর, ৮ মার্চ২০ বছর চলার পর কেটে টুকরা টুকরা করা হচ্ছে পিকআপটি। মানিকতলা, খুলনা, ৮ মার্চশিমুল ফুলের মধু খেতে মৌটুসি পাখির আনাগোনা। দৌলতপুর, খুলনা, ৮ মার্চদোলপূর্ণিমা উপলক্ষে হোলি উৎসবে মেতে উঠেছেন তরুণ-তরুণীরা। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় মাঠ, চট্টগ্রাম, ৮ মার্চস্থানীয়ভাবে এই যানের নাম বাটা হাম্বার। সামনের একটি চাকা নেই। ব্রেকও ঠিকমতো কাজ করছে না। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে এ অবস্থায় গাড়িটি চলছে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে। দামুকদিয়া গ্রাম, মদাপুর, কালুখালী, রাজবাড়ী, ৭ মার্চরসে ভরপুর আনারস। রাঙামাটি থেকে এসেছে জলডুবি জাতের আনারস। উত্তরের জেলাগুলোতে বেশ চাহিদা রয়েছে ফলটির। পাইকারিতে প্রতি মণ ১ হাজার টাকা থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। স্টেশন সড়ক, বগুড়া শহর, ৮ মার্চঋতুরাজ বসন্ত চলছে। কিন্তু এরই মধ্যে রোদের তাপ বেড়ে গেছে। উত্তাপে মেহগনিগাছের মগডালে ফল ফেটে রয়েছে। কাইমদ্দিন প্রামাণিক পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী। ৮ মার্চ