একঝলক (২০ জুলাই ২০২৬)

কচুপাতায় জমেছে বৃষ্টির পানির ফোঁটা। রণতিথা, সিরাজগঞ্জ, ২০ জুলাই
ছবি: সাজেদুল আলম
বর্ষার দিনে বাগানজুড়ে ফুটেছে রঙিন ক্রেপ মার্টল বা জারুল পরিবারের ফুল। পদুয়ার বাজার, কুমিল্লা সদর দক্ষিণ, ২০ জুলাই
হাওরের পানিতে ঘুরে বেড়াচ্ছে হাঁসের দল। বাউয়ারকান্দি হাওর, সিলেট, ২০ জুলাই
প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হচ্ছে। বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার, ২০ জুলাই
কলাগাছে রশি বেঁধে টেনে চাষের জমি সমান করছেন এক কৃষক। শূকরছড়ি, রাঙামাটি, ২০ জুলাই
গাছে থোকায় থোকায় ধরেছে বুনো ফল আমঝুম। নুহাশ পল্লী, পিরুজালী, শ্রীপুর, গাজীপুর, ২০ জুলাই
কাপ্তাই হ্রদের পাশে শিকারের খোঁজে সাদা বক। লেমুছড়ি, রাঙামাটি, ২০ জুলাই
হাটজুড়ে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে মাছ ধরার নানা ধরনের ফাঁদ ও নিত্যপ্রয়োজনীয় তৈজসপত্র। আদমদীঘি হাট, বগুড়া, ২০ জুলাই
টানা বৃষ্টিতে ছাতা মাথায় এক পথযাত্রী। শাহজালাল উপশহর, সিলেট, ২০ জুলাই
চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে এখন ইলিশ নয়; বরং বড় আকারের পাঙাশ নজর কাড়ছে ক্রেতাদের। চাঁদপুর, ২০ জুলাই
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে চলছে তিন চাকার যানবাহন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা, ২০ জুলাই
করোনাকালে পরিচিতি পাওয়া পিপিই পোশাক এখন অনেক রিকশাচালকের কাছে বৃষ্টির দিনে রেইনকোট। ট্রাফিক মোড়, আবদুল হামিদ সড়ক, পাবনা, ২০ জুলাই
সুন্দরবনে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় শাকবাড়িয়া নদীর তীরে সারি বেঁধে রাখা জেলেনৌকা। কয়রা, খুলনা, ২০ জুলাই
সাদা সুতা প্রক্রিয়াজাতের জন্য নেওয়া হচ্ছে। রং করার পর এসব সুতা দিয়ে তাঁতে বোনা হবে নকশার লুঙ্গি, যা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। কুলুনিয়া, দোগাছি, পাবনা, ২০ জুলাই
বাঁশের খুঁটিতে উড়ে এসে বসেছে ফিঙে পাখিটি। পাইক্ষ্যংপাড়া, বান্দরবান, ২০ জুলাই
টানা বৃষ্টিতে গাইবান্ধা শহর রক্ষা বাঁধের অন্তত ২৫টি স্থানে মাটি ধসে গেছে। কুটিপাড়া, গাইবান্ধা, ২০ জুলাই
উজান থেকে নেমে আসা ঢলে বিলীন হয়ে গেছে বিদ্যালয় ভবনের একটি দেয়ালের অংশবিশেষ। কলমাকান্দা, নেত্রকোনা, ২০ জুলাই
বিদ্যালয় ছুটির পর বিভাগীয় বৃক্ষমেলায় গিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা দেখছে শিক্ষার্থীরা। জিলা স্কুল মাঠ, রংপুর, ২০ জুলাই
‘ছড়ায়ে বৃষ্টির বেলফুল, দুলায়ে মেঘলা চাঁচর চুল’ শিরোনামে আয়োজিত ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করছে শিল্পীরা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, রংপুর, ২০ জুলাই
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ অংশে সড়কে সৃষ্টি হওয়া গর্তে বেড়েছে যান চলাচলের ঝুঁকি। কুমিল্লা, ২০ জুলাই