শক্ত খোলসে সরস তালশাঁস

চলছে জ্যৈষ্ঠ মাস। মৌসুমি ফল আম, জাম, কাঁঠাল আর লিচুর পাশাপাশি মানুষের আগ্রহ এখন তালশাঁসেও। চট্টগ্রামের পাইকারি বাজারে এই কচি তাল আসে চাঁদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, যশোরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে। এমনই একটি পাইকারি বাজার রয়েছে নগরের কদমতলী এলাকায়। সেখানে আকার ও মান অনুযায়ী প্রতিটি তাল বিক্রি হয় ১৫ থেকে ২৫ টাকায়। সকাল থেকে সেই তাল কিনতে ভিড় করেন খুচরা বিক্রেতারা। এরপর তালগুলো চলে যায় নগরের বিভিন্ন এলাকায়।

গাছে ঝুলছে কচি তাল
গাছে ঝুলছে কচি তাল
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে তালের কাঁদি
ক্রেতারা নিজের পছন্দের তাল বেছে নিচ্ছেন
তাল কেটে বের করা হচ্ছে শাঁস
শিশুদের কাছে বেশ প্রিয় এই তালশাঁস
তাল কেনার পর তোলা হচ্ছে ভ্যানে
তালের পুষ্টিগুণ সম্পর্কে বলা হয়, অন্য ফলের তুলনায় এতে ক্যালসিয়াম, লৌহ, আঁশ ও ক্যালরির উপস্থিতি অনেক বেশি।
পাইকারি বাজার তালের পসরা
গরমে তৃষ্ণা মেটানোর জন্য ডাবের পানির পাশাপাশি ক্রেতাদের কাছে ভেজালমুক্ত তালশাঁসের কদর বেশি