ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার বেলা দুইটায় বিশেষ যাত্রার আয়োজন করা হয়। যাত্রার জন্য নির্ধারিত সময়ের আগেই আগারগাঁও স্টেশনে মানুষের দীর্ঘ লাইন পড়ে যায়। ছোট্ট সোনামনিদের সঙ্গে নিয়ে অভিভাবকেরা উৎসবমুখর একটি ভ্রমণ করেন। মুঠোফোনে এই আনন্দভ্রমণের দৃশ্য ধারণ করে রাখে অনেকে।
