গাজা উপত্যকায় ইসরায়েলের প্রায় একতরফা বর্বর হামলা আজ সোমবার (২১ জুলাই ২০১৪) চতুর্দশ দিনে গড়িয়েছে। ইসরায়েল-গাজা সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি ট্যাঙ্কের টহল। ছবি: এএফপিইসরায়েলি বিমান হামলার পর গাজার একটি ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ছবিটি গাজা শহর থেকে তোলা। ছবি: এএফপিইসরায়েল-গাজা সীমান্তবর্তী এলাকায় ট্যাঙ্ক থেকে বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন ইসরায়েলি সৈন্যরা। ছবি: এএফপিইসরায়েলি হামলায় এই মেয়েটির ভাই ফুয়াদ জাভেদ নিহত হয়েছেন। তাঁর দাফনের সময় এভাবেই কেঁদে ওঠে মেয়েটি। ছবিটি গাজা শহরের শেজাইয়া এলাকা থেকে তোলা। ছবি: এএফপিইসরায়েলি ট্যাঙ্ক হামলায় নিহত এই মেয়ে শিশুটির লাশ বয়ে নিচ্ছেন চিকিত্সা কর্মী। ছবিটি গাজা শহরের শেজাইয়া এলাকা থেকে তোলা। ছবি: এএফপিইসরায়েলি হামলায় জ্বলছে গাজা শহরের একটি বাড়ি। ছবিটি গাজা শহরের শেজাইয়া এলাকা থেকে তোলা। ছবি: এএফপিগাজা শহরের শেজাইয়া এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলিরা। পেছনে একটি ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। প্রাণভয়ে পালাচ্ছে এলাকাবাসী। ছবি: এএফপিগাজার একটি ভবনে ইসরায়েলি ট্যাঙ্ক হামলায় নিহত একজনের লাশ বের করে আনছে চিকিত্সা কর্মীরা। ছবিটি গাজা শহরের শেজাইয়া এলাকা থেকে তোলা। ছবি: এএফপিইসরায়েলি হামলায় গাজায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। ছবিটি গাজা শহরের আল-শিফা হাসপাতালের মর্গ থেকে তোলা। ছবি: এএফপিগাজায় হামলা চালানোর জন্য ট্যাঙ্কের শেল প্রস্তুত করছে ইসরায়েলি সৈন্যরা। ইসরায়েল-গাজা সীমান্তবর্তী এলাকা থেকে তোলা। ছবি: এএফপিইসরায়েলি হামলায় ভয়ে গাড়ির পেছনে বসে গাজা ছেড়ে পালাচ্ছে তিন শিশু। ছবিটি গাজা শহরের শেজাইয়া এলাকা থেকে তোলা। ছবি: এএফপিইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে বাড়ি। বাড়ির ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রিয় জিনিসগুলো খুঁজে একটি বাক্সে করে নিয়ে যাচ্ছে এই শিশুটি। ছবিটি আজ গাজা শহর থেকে তোলা। ছবি: রয়টার্সইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারিয়ে এসব মানুষ আশ্রয় নিয়েছে গাজায় অবস্থিত জাতিসংঘ স্কুলে। ছবিটি আজকের তোলা। ছবি: এএফপিগাজা শহর ছেড়ে পালাচ্ছেন শেজাইয়া এলাকার বাসিন্দারা। ছবিটি আজকের তোলা। ছবি: এএফপিইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। সেই ধ্বংসস্তূপের পাশে বসে আহাজারি করছেন ফিলিস্তিনি এই নারী। ছবিটি গাজার খান ইউনুস থেকে তোলা। ছবি: এএফপি