হারবিনের বরফ রাজ্যে

চীনের হারবিন শহরে সোমবার থেকে শুরু হয়েছে বার্ষিক বরফ ও তুষার উৎসব। ভাস্কর্য থেকে শুরু করে পার্ক থেকে প্রাসাদ পর্যন্ত সবই বরফ দিয়ে বানানো। সঙ্গে বাহারি আলোকসজ্জা। ছবি: রয়টার্স
চীনের হারবিন শহরে সোমবার থেকে শুরু হয়েছে বার্ষিক বরফ ও তুষার উৎসব। ভাস্কর্য থেকে শুরু করে পার্ক থেকে প্রাসাদ পর্যন্ত সবই বরফ দিয়ে বানানো। সঙ্গে বাহারি আলোকসজ্জা। ছবি: রয়টার্স
হারবিনের এই বরফ রাজ্যে প্রতিবছর ৫ জানুয়ারি শুরু হয়ে মার্চ মাস পর্যন্ত চলে এই বরফ উৎসব। ছবি: রয়টার্স
বরফের গোলকধাঁধায় চক্কর খেতে খেতে পথ খুঁজে বেড়ান দর্শনার্থীরা। ছবি: এএফপি
বরফ দিয়েই বানানো হয়েছে মাছের এই বিশাল ভাস্কর্য। ছবি: ইপিএ
ইচ্ছাপূরণের ইচ্ছা কার না হয়! ইচ্ছাপূরণের আশাতেই বরফের থামে বেঁধে দেওয়া হয়েছে এসব লাল ফিতা। ছবি: রয়টার্স
এই রাজ্যে নগরের দালানকোঠা সবই বরফের! রঙিন আলোয় আলোকিত বাড়িঘরের ভেতরে হেঁটেও বেড়াতে পারবেন যে কেউ। ছবি: রয়টার্স
বরফের টাট্টুঘোড়া ছুটুক বা না ছুটুক তাতেই সওয়ার হয়েছেন এক দর্শনার্থী। ছবি: এএফপি
এই রাজ্যের অট্টালিকা বরফে বানানো, এই রাজ্যে পথে পথে তুষার ছড়ানো। ছবি: সিনহুয়া