সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নিউইয়র্কে ম্যানহাটানের আদালতে পৌঁছার পর তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আদালতে আত্মসমর্পণ করতে ফ্লোরিডা থেকে নিউইয়র্কে যান ট্রাম্প। গতকাল আদালত ভবনে ঢোকার সময় সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন ট্রাম্প। তাঁর সমর্থকদের পাশাপাশি বিক্ষোভকারীরাও সেখানে জড়ো হন। তাঁদের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে পুলিশ।