অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ বছর করা হয়েছে ফ্রান্সে। এ–সংক্রান্ত আইনের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ কর্মসূচি পালন হয় মে দিবসে। কর্মসূচির একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অনেক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের কাঁদানে গ্যাসের শেলে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। আহত হন অনেকে। ঘটনাস্থল থেকে কাউকে কাউকে আটক করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। প্যারিসের পাশাপাশি এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয় দেশটির অন্যান্য শহরেও।
