মেঘের রাজ্যে...

ভারতের মেঘালয় যেন মেঘেরই রাজ্য। পাহাড়ের ওপরে রাস্তায় চলতে-ফিরতে হাত বাড়ালেই মেঘ ছুঁয়ে দেখা যায়! এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিনংয়ের অবস্থান এ রাজ্যে। এখানে রয়েছে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পাওয়া লিভিং রুট ব্রিজ। রাজ্যটির সবচেয়ে আকর্ষণীয় দুটি শহরের একটি শিলং, অপরটি চেরাপুঞ্জি। সম্প্রতি এ দুই শহর থেকে ছবিগুলো তোলা।

এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিনংয়ের একটি সড়ক।
 এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিনংয়ের একটি সড়ক।
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে এই লিভিং রুট ব্রিজ।
প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন লিভিং রুট ব্রিজ।
পাহাড়ি রাজ্যের খাসি পাহাড়ে ৭২টি গ্রামে রয়েছে ১০০টির বেশি লিভিং রুট।
এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিনংয়ের খেলার মাঠ।
তামাবিল-ডাউকি সীমান্ত পার হয়ে ১৫-২০ মিনিট চলার পর দেখা পাওয়া যায় এই উমক্রেম ঝরনার।
মৌসমাই গুহাটি চুনাপাথরের।
মৌসমাই গুহা দেখতে পর্যটকের ভিড়।
মৌসমাই জলপ্রপাত। এর আরেক নাম নহসিংথিয়াং ফলস। পর্যটকেরা বলেন, সেভেন সিস্টার্স ফলস। ভরা বর্ষায় এর আসল সৌন্দর্য দেখা যায়।
পাহাড়ের ভাঁজে ভাঁজে উড়ছে মেঘ।
কুয়াশার মতো ঘন মেঘ কুণ্ডলী পাকিয়ে ঘুরে বেড়াচ্ছে।
চেরাপুঞ্জির একটি নয়নাভিরাম সড়ক।