ইমরানকে গ্রেপ্তারে দেশজুড়ে বিক্ষোভ

পাকিস্তানের ইসলামাবাদের হাইকোর্টে পৌঁছানোর পর দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর দেশটির বিভিন্ন অঞ্চলে তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে তাঁর দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী ও সমর্থকেরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশের গাড়ি ও বিভিন্ন যানবাহনে আগুন দেওয়া হয়। জ্বলতে দেখা যায় বিভিন্ন স্থাপনাও। সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা।

পাকিস্তানের ইসলামাবাদের হাইকোর্টে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বহনকারী একটি গাড়িকে ঘিরে নিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। ইসলামাবাদ, পাকিস্তান।
ছবি: এএফপি
ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর দল তেহরিক-ই-ইনসাফের কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। হায়দরাবাদ, পাকিস্তান।
সড়ক অবরোধ করে বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের মধ্যেই পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সড়কে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করতে দেখা যায়। লাহোর, পাকিস্তান।
আগুনে পুড়েছে পুলিশের এ গাড়ি। করাচি, পাকিস্তান।
ইমরানের সমর্থকদের বিক্ষোভ চলাকালে পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। করাচি, পাকিস্তান।
বিক্ষুব্ধ কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। পেশোয়ার, পাকিস্তান।
আহত এক বিক্ষোভকারীকে নিয়ে যাচ্ছেন কয়েকজন। পেশোয়ার, পাকিস্তান।
রাস্তার একটি স্থাপনায় জ্বলছে আগুন। পাশে বিক্ষোভ করছেন ইমরানের সমর্থকেরা। পেশোয়ার, পাকিস্তান।
ইমরানের সমর্থকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ বাধে। পেশোয়ার, পাকিস্তান।
তেহরিক-ই-ইনসাফ পার্টির কর্মী এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের একপর্যায়ে পুলিশের একটি গাড়ি জ্বলতে দেখা যায়। কোয়েটা, পাকিস্তান।
পিটিআইয়ের কর্মী এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের সমর্থকেরা সড়ক অবরোধ করেন। এ সময় গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। করাচি, পাকিস্তান।
পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের পাশ দিয়ে মোটরসাইকেলে মেয়ের মুখ ঢেকে চলছেন এক চালক। পেশোয়ার, পাকিস্তান।
ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর সমর্থক ও পিটিআইয়ের কর্মীরা ফ্রন্টিয়ার কর্পের সদর দপ্তরের বাইরে জড়ো হন। পেশোয়ার, পাকিস্তান।