বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা জীবিত সম্রাট ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর ৮০তম জন্মদিন উপলক্ষে উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানী বন্দর সেরি বেগাওয়ান। বিশেষ দোয়া, কুচকাওয়াজ, জাতীয় পতাকায় সজ্জিত নগরী এবং সন্ধ্যার অবসর—সব মিলিয়ে ধরা পড়েছে সুলতানের জন্মদিন ঘিরে ব্রুনেইয়ের জনজীবনের নানা অনুষঙ্গ।