ফ্রান্সে বিক্ষোভ

পুলিশের গুলিতে ১৭ বছরের কিশোর নাহেল নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভে উত্তাল ফ্রান্স। গত মঙ্গলবার (২৭ জুন) প্রাইভেট কারে গুলি চালিয়ে কিশোর চালক নাহেলকে হত্যা করেন ট্রাফিক পুলিশের এক সদস্য। দেখে নিন বিক্ষোভের কিছু ছবি।

পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল থেকে বাঁচতে পালাচ্ছেন বিক্ষোভকারীরা
ছবি: এএফপি
ট্যুরকোয়িং এলাকায় বিক্ষোভস্থলে আগুনে পুড়ছে গাড়িটি। আগুন নেভানোর চেষ্টা করছেন অগ্নিনির্বাপক বাহিনীর এক সদস্য
নানতেরে এলাকায় মোটরসাইকেলে লাগা আগুন নেভানোর চেষ্টা করছেন অগ্নিনির্বাপক বাহিনীর এক সদস্য
ট্রাফিক স্টপেজে এক বিক্ষোভকারীকে ধরেছে পুলিশ। প্যারিস, ফ্রান্স
বিক্ষোভের পঞ্চম রাতে কয়েকজন বিক্ষোভকারীকে ঘিরে রেখেছে ফরাসি পুলিশ। প্যারিস, ফ্রান্স
প্যারিসে রাতে কয়েকজন বিক্ষোভকারীকে ঘিরে ধরেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ৭১৯ জন বিক্ষোভকারীকে ধরেছে পুলিশ
এক বিক্ষোভকারীকে ধরেছে পুলিশ। প্যারিস, ফ্রান্স
বিক্ষোভস্থলে গাড়িতে লাগা আগুন নেভানোর চেষ্টা করছেন একজন।  প্যারিস, ফ্রান্স
উল্টে থাকা একটি গাড়ি সরানোর কাজ করছেন দাঙ্গা পুলিশ কর্মকর্তা ও জরুরি কর্মীরা। প্যারিস, ফ্রান্স