ছবিতে যেভাবে ধরা পড়েছে নভোচারীদের চন্দ্রাভিযান

৫৩ বছরের বেশি সময় পর আবারও চাঁদের উদ্দেশে নভোচারী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার মার্কিন মহাকাশ সংস্থা নাসার ‘আর্টেমিস–২’ মিশনের চার নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে ‘ওরিয়ন’ ক্যাপসুলে চড়ে ঐতিহাসিক যাত্রা শুরু করেছেন। ১০ দিনের এ মিশনে তাঁরা চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। চাঁদে অভিযান নিয়ে ছবির গল্প—

‘ওরিয়ন’ ক্যাপসুলের ভেতরে কাজ করছেন নভোচারীরা। ছবি: এএফপি/নাসা
‘ওরিয়ন’ ক্যাপসুলের ভেতরে কাজ করছেন নভোচারীরা। ছবি: এএফপি/নাসা
চাঁদে অভিযানের পথে ‘ওরিয়ন’ ক্যাপসুলে শূন্যে ভেসে রয়েছেন নভোচারীরা। ছবি: এএফপি/নাসা
‘ওরিয়ন’ ক্যাপসুলে দৈনন্দিন কাজ ও গবেষণা—সবই শূন্যে ভেসে করতে হচ্ছে নভোচারীদের। ছবি: এএফপি/নাসা
যাত্রাপথে ক্যামেরায় ধরা পড়েছে নাসার ‘ওরিয়ন’ ক্যাপসুলের সোলার প্যানেলের অংশ। ছবি: এএফপি/নাসা
‘ওরিয়ন’ ক্যাপসুল থেকে নভোচারীদের তোলা ছবিতে দূরে দেখা যাচ্ছে চাঁদ। ছবি: এএফপি/নাসা
‘ওরিয়ন’ ক্যাপসুলে নাসার চন্দ্রাভিযানে অংশ নেওয়া নভোচারীরা। ছবি: এএফপি/নাসা