দেশে দেশে ঈদ আনন্দ

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ নিয়ে এসেছে খুশির বার্তা। এক মাস সিয়াম সাধনা শেষে বিভিন্ন দেশে আজ বুধবার পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। সকালে ঈদের নামাজের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। তারপর সংস্কৃতি ও ঐতিহ্যভেদে দিনভর চলে নানা আয়োজন। ঈদ আনন্দে মিলেমিশে একাকার হয়ে যান নবীন-প্রবীণ—সব মুসলমান। দেশে দেশে ঈদ উৎসব নিয়ে আজকের ছবির গল্প।

লেবাননের রাজধানী বৈরুতে দৃষ্টিনন্দন আল-আমিন মসজিদের সামনে ঈদুল ফিতরের নামাজ
ছবি: রয়টার্স
পাকিস্তানের লাহোর বাহশাহি মসজিদে ঈদের নামাজে অংশ নেন হাজারো মুসল্লি
ইন্দোনেশিয়ার ইয়োগিয়াকার্তা অঞ্চলের বানতুল শহরে ঈদের নামাজে বাহারি রঙের পোশাকে নারীরা
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ঈদের নামাজ শেষে পরিবারের সদস্যদের ছবি তুলছে এক শিশু
ঈদের নামাজে সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান
আফগানিস্তানের হেরাত শহরের গুজারগাহ মসজিদে ঈদের নামাজ আদায়
তুরস্কের ইস্তাম্বুলের হায়া সোফিয়া মসজিদের বাইরে ছবি তুলছেন এক ব্যক্তি
ইরাকের রাজধানী বাগদাদে শেখ আবদুল কাদির আল জিলানির মাজারে ঈদের নামাজ
পাকিস্তানের করাচি শহরে বেলুন হাতে মোটরসাইকেলের ওপর এক শিশু
ভারতের কাশ্মীরে ঈদের নামাজে নারীরা
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ঈদের নামাজের ফাঁকে সেলফি
ঈদের নামাজ শেষে মোনাজাতে আলবেনিয়ার তিরানা শহরের নারীরা
ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজায় ঈদের দিন শিশুদের খেলাধুলা
অধিকৃত পশ্চিম তীরে পবিত্র আল-আকসা মসজিদের সামনে বেলুন হাতে এক ফিলিস্তিনি শিশু
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা ঈদের নামাজ শেষে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন
মেহেদিতে হাত রাঙিয়েছেন এক পাকিস্তানি নারী