মোখায় মিয়ানমারের ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় মোখার আঘাতে মিয়ানমারের বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে, বাড়িঘর ভেঙে পড়েছে। টিনের চাল উড়ে গিয়ে অন্য জায়গায় পড়েছে। আহত হয়েছে পাখিরাও। ছবিগুলো গতকাল রোববার মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াকতাও থেকে তোলা।

ঘূর্ণিঝড় মোখার আঘাতে বাড়ির ওপর উপড়ে পড়েছে গাছ। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, তা দেখছেন স্থানীয় বাসিন্দারা।
ঘূর্ণিঝড় মোখার আঘাতে বাড়ির ওপর উপড়ে পড়েছে গাছ। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, তা দেখছেন স্থানীয় বাসিন্দারা।
ঝড়ে ভেঙে পড়েছে গাছপালা। সেগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন একজন।
উপড়ে পড়া গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক বাসিন্দা।
ঝোড়ো বাতাসে আহত একটি প্যাঁচার বাচ্চাকে উদ্ধার করে নিয়ে আসছেন এক স্থানীয় বাসিন্দা।
বাড়ির ওপর পড়েছে গাছপালা।
ঝড়ে উড়ে যাওয়া ঘরের চাল পড়ে আছে রাস্তায়, উপড়ে পড়েছে গাছ। পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক বাসিন্দা।
ঝড়ে উপড়ে পড়া গাছের মাঝে দাঁড়িয়ে এক নারী।