ল্যুভর জাদুঘর: অজানাকে জানা, অসাধারণ সব চিত্রকর্ম দেখা ও অফুরন্ত ভালোলাগার এক স্থান

ইতালির শিল্পী লেওনার্দো দা ভিঞ্চির আঁকা বিশ্ববিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ দেখতে প্রতিদিন ভিড় করেন হাজারো মানুষ।প্যারিসের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা ল্যুভর যেন শুধু একটি জাদুঘর নয়, মানবসভ্যতার হাজার বছরের ইতিহাস, শিল্প ও সংস্কৃতির এক বিশাল ভান্ডার। মধ্যযুগের দুর্গ থেকে রাজপ্রাসাদ, আর সেখান থেকে বিশ্বের অন্যতম বৃহৎ শিল্পকলা জাদুঘরে পরিণত হওয়া এ স্থাপনা প্রতিদিনই স্বাগত জানায় বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হাজারো দর্শনার্থীকে। কাচের পিরামিডের নিচে জমে ওঠা মানুষের ভিড়, রাজকীয় প্রাসাদের অলংকৃত করিডর, মার্বেলের ভাস্কর্য আর অমূল্য চিত্রকর্ম—সব মিলিয়ে ল্যুভর যেন শিল্পপ্রেমীদের জন্য এক স্বপ্নভূমি। ইতিহাস, স্থাপত্য ও সৃজনশীলতার অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা এ জাদুঘরের প্রতিটি কোণেই লুকিয়ে আছে বিস্ময়ের নতুন গল্প।

প্যারিসের ঐতিহাসিক ল্যুভর কমপ্লেক্সের মূল ভবনের একটি অংশ।
প্যারিসের ঐতিহাসিক ল্যুভর কমপ্লেক্সের মূল ভবনের একটি অংশ।
ল্যুভর জাদুঘরের পাশেই অবস্থিত নেপোলিয়নের বিজয়ের স্মারক ‘আর্ক দ্য ত্রিয়ঁফ দু ক্যারুসেল’।
ল্যুভরে ঢুকতে হয় কাচ ও ধাতবকাঠামোয় নির্মিত পিরামিড আকৃতির এই প্রবেশপথ দিয়ে।
ভবনের বাইরের বিভিন্ন অংশে বসে বিশ্রাম নিচ্ছেন পর্যটকেরা।
ল্যুভর কমপ্লেক্সের মূল ভবনের আরেকটি অংশ।
ল্যুভরে ঢুকতে চোখে পড়ে ফরাসি রাজপ্রাসাদ ও উদ্যান থেকে আনা ঐতিহাসিক ভাস্কর্য।
একই প্রাঙ্গণে রাখা হয়েছে ফরাসি ইতিহাসের সাক্ষী আরও কয়েকটি ভাস্কর্য।
জাদুঘরের বিভিন্ন ভবনে যাওয়ার সিঁড়িগুলোও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন।
ল্যুভর জাদুঘরের অলংকৃত ছাদের একটি অংশ।
ল্যুভর জাদুঘরের বিখ্যাত গ্রঁদ গ্যালারি।
ঐতিহাসিক গ্রঁদ গ্যালারির বিভিন্ন প্রান্তজুড়ে সাজানো রয়েছে বিখ্যাত সব শিল্পকর্ম।
ইতালির শিল্পী লেওনার্দো দা ভিঞ্চির আঁকা বিশ্ববিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ দেখতে প্রতিদিন ভিড় করেন হাজারো মানুষ।