‘ট্রিনিটি’ একটি টাইরানোসরাস-রেক্স কঙ্কাল, যা ৬৭ মিলিয়ন বছর আগের। আগামী ১৮ এপ্রিল এটি সুইজারল্যান্ডে নিলাম করা হবে। ইউরোপে এ ধরনের নিলাম এটিই প্রথম হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এটি ১২ দশমিক ৮ ফুট উঁচু ও ৩টি টি-রেক্স নমুনা থেকে হাড়ের উপাদান দিয়ে তৈরি। নিলামে এর মূল্য রাখা হয়েছে ৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক। ছবিগুলো গত ২৮ মার্চ তোলা।
