যুক্তরাষ্ট্রে ঢুকতে অভিবাসীদের নদী পাড়ি

করোনা সংক্রমণ ঠেকাতে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে এই বিধি জারি করা হয়েছিল। সম্প্রতি টাইটল–৪২ শীর্ষক সেই বিধি উঠে গেছে সম্প্রতি। এরপরই মেক্সিকোর বিভিন্ন সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছেন অবৈধ অভিবাসীরা। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী রিও গ্র্যান্ড ও রিও ব্রাভো নদী পার হয়ে ঝুঁকি নিয়ে অনেকে পরিবার–পরিজন নিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। তবে টাইটল–৪২ বিধি উঠে গেলেও অবৈধ অভিবাসন ঠেকাতে বাইডেন প্রশাসন নতুন বিধিনিষেধ আরোপ করছে। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স থেকে ৯ মের ছবিগুলো নেওয়া হয়েছে।

সন্তান কোলে নিয়ে রশি ধরে নদী পাড়ি দিচ্ছেন অভিবাসনপ্রত্যাশী অভিভাবক। রিও গ্র্যান্ড নদী, মাতামোরোস, তামালুপাস, মেক্সিকো
ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় রিও গ্র্যান্ড নদীতে নামার অপেক্ষায় এক অভিবাসী। মাতামোরোস, তামালুপাস, মেক্সিকো
রশি বেয়ে পানি থেকে রিও গ্র্যান্ড নদীর পাড়ে উঠছেন বেশ কয়েকজন অভিবাসনপ্রত্যাশী। মাতামোরোস, তামালুপাস, মেক্সিকো
নদী পাড়ি দিয়ে তীরে উঠছেন অভিবাসনপ্রত্যাশী মানুষ। রিও গ্র্যান্ড নদী, মাতামোরোস, তামালুপাস, মেক্সিকো
পরিবার–পরিজন নিয়ে নদী পাড়ি দিচ্ছেন অভিবাসনপ্রত্যাশী মানুষ। রিও গ্র্যান্ড নদী, মাতামোরোস, তামালুপাস, মেক্সিকো
রিও ব্রাভো নদী পার হয়ে যুক্তরাষ্ট্র সীমান্তে টহল পুলিশের কাছে যাচ্ছেন অভিবাসীরা। সিউদাদ জুয়ারেজ, মেক্সিকো
রিও গ্র্যান্ড নদী পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসের সীমান্তের দিকে যাচ্ছেন অভিবাসীরা। সিউদাদ জুয়ারেজ, মেক্সিকো
যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্তে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ মোকাবিলায় টাইটেল–৪২ নামে এই সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। তিজুয়ানা, মেক্সিকো
মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ পার হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তে এল পাসো সেক্টর এলাকায় অপেক্ষা করছেন অভিবাসীরা। রিও গ্র্যান্ডের তীর, টেক্সাস সীমান্ত, যুক্তরাষ্ট্র
মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ থেকে এসে টেক্সাস সীমান্তে অপেক্ষমাণ অভিবাসীরা
ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের (সিপিবি) এক কর্মকর্তা ফটকের বাইরে এক অভিবাসীকে সহায়তা করছেন। টেক্সাস, যুক্তরাষ্ট্র