দাবানলে পুড়ছে গ্রিসের বড় একটি এলাকা। রাজধানী এথেন্স থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের কুভারাস থেকে আগুনের সূত্রপাত। উষ্ণ বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা। যুক্ত হয়েছে হেলিকপ্টার ও উড়োজাহাজ। আশপাশের এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। দাবানলের ছবিগুলো গত সোমবার থেকে গতকাল বুধবারের মধ্যে তোলা। ছবি: এএফপি
