মধ্যপ্রাচ্যে বেড়ে চলেছে যুদ্ধের ভয়াবহতা

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণ এবং পাল্টা জবাবে ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ছবিতে ফুটে উঠেছে এ যুদ্ধের ভয়াবহতা এবং নিহত ইরানি শীর্ষ নেতাদের জানাজায় শোকার্ত মানুষের বাঁধভাঙা উপস্থিতির দৃশ্য। এমনই কিছু ছবি নিয়ে আজকের ছবির গল্প।

ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের কাছে বেইত আওয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার পর ক্ষতিগ্রস্ত একটি বাড়ি পরিদর্শন করছেন ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর একজন কর্মী। হেবরন, ফিলিস্তিন, ১৮ মার্চ ২০২৬
ছবি: এএফপি
ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি ও বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলাইমানির জানাজায় অংশ নেন শোকার্ত ইরানিরা। এ সময় অনেকের হাতেই ইরানের নিহত শীর্ষস্থানীয় নেতাদের ছবি দেখা যায়। মধ্য তেহরান, ইরান, ১৮ মার্চ ২০২৬
ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি ও ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের অধীন বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির জানাজায় অংশ নেন হাজারো মানুষ। এ সময় শোকাহত এক ব্যক্তি একটি কফিন স্পর্শ করেন। তেহরান, ইরান, ১৮ মার্চ ২০২৬
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত শীর্ষস্থানীয় ইরানি নেতাদের জানাজায় শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। তেহরান, ইরান, ১৮ মার্চ
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলার মধ্যে জেরুজালেম শহরের ওপর দিয়ে ধেয়ে যাচ্ছে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। জেরুজালেম, ইসরায়েল, ১৮ মার্চ ২০২৬
ইরানের মিনাব প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় নিহত শিক্ষক–শিক্ষার্থী এবং ইরানে নিহত অন্য বেসামরিক নাগরিকদের স্মরণে জুতা ও ব্যাগ দিয়ে তৈরি একটি প্রতীকী স্মারকের সামনে দাঁড়িয়ে মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন বক্তব্য দিচ্ছেন। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ১৮ মার্চ ২০২৬
ইরানে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহ যোদ্ধারাও ইসরায়েল লক্ষ্য করে রকেট ছুড়ছেন। এ সংঘাতের মধ্যে দক্ষিণ লেবাননের উপকূলীয় শহর টায়ারে উড়ে যাচ্ছে একঝাঁক পায়রা। টায়ার, লেবানন, ১৮ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের আগে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলের একটি বাজারে ক্রেতার অপেক্ষায় একজন দোকানি। ইরবিল, ইরাক, ১৮ মার্চ ২০২৬
ইরানের সঙ্গে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলার মধ্যে মার্কিন সাবমেরিনের ডুবিয়ে দেওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’র নিহত এক ব্যক্তির কফিন গাড়িতে তোলা হচ্ছে। তেহরান, ইরান, ১৮ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে সুলতান কাবুস বন্দরে নোঙর করা একটি জাহাজের কাছাকাছি স্থান দিয়ে হেঁটে যাচ্ছেন দুই ব্যক্তি। মাসকাট, ওমান, ১৮ মার্চ ২০২৬