শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেন হাজার হাজার বিক্ষোভাকারী। কলম্বো, শ্রীলঙ্কা, ১৩ জুলাই
 ছবি: এএফপি
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করতে গেলে জলকামান দিয়ে তাঁদের প্রতিহত করার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কলম্বো, শ্রীলঙ্কা, ১৩ জুলাই
অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে চলমান আন্দোলনে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয়ের বাইরে কাঁদানে গ্যাসের শেল পানি দিয়ে নেভানোর চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। কলম্বো, শ্রীলঙ্কা, ১৩ জুলাই
গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালানোর পর প্রেসিডেন্টের বাসভবন দেখতে ভিড় করেন শ্রীলঙ্কানরা। কলম্বো, শ্রীলঙ্কা, ১৩ জুলাই
কয়েক দিন ধরে টানা আন্দোলন চলছে। প্রেসিডেন্টের বাসভবনের ভেতরে বিশ্রাম নিচ্ছেন বিক্ষোভকারীরা। কলম্বো, শ্রীলঙ্কা, ১৩ জুলাই
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয়ে প্রবেশের পর স্লোগান দেন বিক্ষোভাকারীরা। কলম্বো, শ্রীলঙ্কা, ১৩ জুলাই
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ হাজার হাজার বিক্ষোভকারী। কলম্বো, শ্রীলঙ্কা, ১৩ জুলাই
রনিল বিক্রমাসিংহের কার্যালয়ে প্রবেশের আগে পুলিশের সঙ্গে বিক্ষোভাকারীদের সংঘর্ষ। এ সময় আহত একজনকে শুশ্রূষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কলম্বো, শ্রীলঙ্কা, ১৩ জুলাই
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের পর দোতলার বারান্দায় দাঁড়িয়ে বিক্ষোভকারীরা। এ সময় নিচেও শত শত বিক্ষোভাকারীকে দেখা যায়। কলম্বো, শ্রীলঙ্কা, ১৩ জুলাই
কয়েক ঘণ্টা চেষ্টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে পেরে বিক্ষোভকারীদের উচ্ছ্বাস। কলম্বো, শ্রীলঙ্কা, ১৩ জুলাই