আনুষ্ঠানিক অভিষেক হচ্ছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের। এ জন্য ৬ মে যুক্তরাজ্যের লন্ডনে বসছে রাজকীয় আয়োজন। অনুষ্ঠানে অংশ নিতে লন্ডনে জড়ো হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা, রাজপরিবারের সদস্যরা। চার্লসের রাজ্যাভিষেক ঘিরে সেজে উঠেছে বাকিংহাম প্যালেসসহ পুরো লন্ডন।
