আবর্জনায় স্তূপে টোকাইয়ে চলে জীবন

খুলনা নগরের সব ময়লা ফেলা হয় খুলনা সিটি করপোরেশনের ময়লা ডাম্পিং এলাকায়। সে বর্জ্যের স্তূপ থেকে প্লাস্টিক ও অন্যান্য ভাঙারি পণ্য টোকান এই মানুষগুলো। এগুলো বিক্রি করে চলে তাঁদের জীবন। এ মানুষগুলো প্রতিদিন কাজ করে ২০০ থেকে ২৫০ টাকা আয় করেন। হোগলাডাঙ্গা, বটিয়াঘাটা, খুলনা।

আবর্জনার স্তূপ থেকে বিক্রি করা যায়, এমন সামগ্রী খুঁজছেন নারীরা।
আবর্জনার স্তূপ থেকে বিক্রি করা যায়, এমন সামগ্রী খুঁজছেন নারীরা।
নগর থেকে বর্জ্য ট্রাকে এনে ফেলা হচ্ছে ডাম্পিং এলাকায়।
বর্জ্য পুড়ে যাওয়ার আগে তা থেকে যতটা সম্ভব প্লাস্টিক সংগ্রহ করার চেষ্টা করছেন মনিরা বেগম। এ পেশাই তাঁর একমাত্র আয়ের পথ।
খালবিল ছেড়ে বর্জ্যের ভাগাড়ের মধ্যে খাবার খুঁজছে বক।
হালিমা ১৪ বছর ধরে প্লাস্টিক ও অন্য সামগ্রী টোকাইয়ের কাজ করেন।
লোহার হুক দিয়ে বর্জ্যে থেকে প্রয়োজনীয় সামগ্রী খুঁজে বের করা হয়।
গামবুট পরে কাজে ব্যস্ত নারী।
মেডিকেল বর্জ্য থেকে সিরিঞ্জ, পাইপ ইত্যাদি টোকান জালাল হাওলাদার।
ডাম্পিং এলাকার এক অংশের বর্জ্য পুড়িয়ে ফেলা হচ্ছে।
তাসলিমা কাজ করেন টোকাইয়ের আর ছেলে দিনমজুর—এই আয় দিয়ে চলে তাঁদের ছোট্ট সংসার।