সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাল

রাজধানীর ৪০টি প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে দেখা যায় সেখানকার নানা দুরবস্থার চিত্র। এসব বিদ্যালয়গুলোতে ছাদের পলেস্তারা খসে পড়ছে কোথাও কোথাও। স্কুলের আঙিনায় বসানো হয়েছে মাছবাজার। এক স্কুলের ভবনে চলছে একাধিক স্কুলের কার্যক্রম। কোথাও এককক্ষে চলছে কয়েকটি শ্রেণির পাঠদানের কাজ। সম্প্রতি তোলা ছবিতে কয়েকটি স্কুলের চিত্র তুলে ধরা হলো।

বাহ্মণ চিরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে স্থাপন করা হয়েছে বসতি। ধলপুর কমিউনিটি সেন্টারের পাশে, ঢাকা।
বাহ্মণ চিরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে স্থাপন করা হয়েছে বসতি। ধলপুর কমিউনিটি সেন্টারের পাশে, ঢাকা।
ছোটকাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ। ভবনের কাছে ছোট্ট দুটি টিনের ঘরে চলে বিদ্যালয়ের কার্যক্রম।
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পরও নতুন ভবন হয়নি। টিনের ছাউনির একটি ঘরের দুটি কক্ষে চলছে পাঠদান কার্যক্রম। ছোট কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরান ঢাকা।
ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও সেখানে বিদ্যালয় প্রশাসনিক কার্যক্রম। ছোট কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরান ঢাকা।
এম এ আলীম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক জায়গা দখল করে পাশেই গড়ে উঠেছে পাঁচতলা ভবন। ওয়ারী, পুরান ঢাকা।
এফ কে এম সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের দোতলা থেকে চতুর্থ তলায় বংশাল বালিকা উচ্চবিদ্যালয়ের কার্যক্রম। বংশাল, ঢাকা।
ঢাকার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের জায়গায় পানির পাম্প বসিয়েছে ঢাকা ওয়াসা। তার একটি খিলগাঁও আইডিয়াল মুসলিম (বালক–বালিকা) সরকারি প্রাথমিক বিদ্যালয়। খিলগাঁও, ঢাকা।
খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে টিনের ঘর তৈরি করা হয়েছে। মিরপুর–১২, ঢাকা।
বাইরে থেকে দোতলা বিদ্যালয় ভবনটি ভালোই দেখতে। ভেতরের অবস্থা করুণ। ওয়ারী মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা।
শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। এরই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে শিশুদের পাঠদান। ওয়ারী মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা।
ওয়ারীর এম এ আলীম বিদ্যালয়ের চতুর্থ তলায় চলছে ইসলামিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। ওয়ারী, ঢাকা।
ইসলামিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় চলছে মাছ–মুরগি বিক্রির বেচাকেনা। বনগ্রাম, ওয়ারী, ঢাকা।