চার বছরের অপেক্ষা ফুরোল, পর্দা উঠল বিশ্বকাপ ফুটবলের, যাকে বলা হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের উদ্বোধন হয়েছে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। বর্ণিল এই আয়োজনে নাচ, গান, আলোকসজ্জা—কী ছিল না! জনপ্রিয় সংগীতশিল্পী শাকিরা ও মেক্সিকান ব্যান্ড ‘মানা’র পরিবেশনা এই অনুষ্ঠানে যোগ করে বাড়তি মাত্রা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরকে ঘিরে স্টেডিয়ামজুড়ে ছিল উচ্ছ্বাস, রং আর প্রত্যাশার মেলবন্ধন।
