চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ঈদের দ্বিতীয় দিন মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় হাজারো মানুষের উপচে পড়া ভিড়। দর্শনার্থীরা ঘুরে ঘুরে বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে বেড়াচ্ছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে চিড়িয়াখানায় এসেছেন।

চিড়িয়াখানার মূল ফটকের সামনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
চিড়িয়াখানার মূল ফটকের সামনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
সন্তানদের সঙ্গে নিয়ে অভিভাবকেরা প্রবেশ করছেন চিড়িয়াখানার ভেতরে
জিরাফকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন দর্শনার্থীরা
জিরাফের খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড়
দর্শনার্থীদের বিনোদন দেওয়ার জন্য ফুটবল নিয়ে হাতির কসরত প্রদর্শন করা হচ্ছে
পাখি দেখছেন দর্শনার্থীরা
বেড়াতে এসে ফুলের মালা মাথায় পরছেন একজন
চিড়িয়াখানার ভেতরের পার্কে খেলছে শিশুরা
রেলগাড়ি ভ্রমণে আনন্দ উপভোগ করছে শিশুরা
আনন্দে মেতেছে শিশুরা
দোলনায় খেলছে দুই শিশু
বাঘের খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড়