যোগাসন

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। দিবসটিকে সামনে রেখে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার যোগব্যায়াম অনুশীলনের আয়োজন করা হয়। চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড় এলাকায় অবস্থিত একটি কমিউনিটি হলে আয়োজিত এই যোগব্যায়াম অনুশীলনে বিভিন্ন বয়সের ছয় শতাধিক মানুষ অংশ নেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও ভারতের সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন এই আয়োজনে অংশ নিয়েছিলেন।

হাত হাঁটুতে রেখে, চোখ বন্ধ করে যোগাসনে এক নারী  
হাত হাঁটুতে রেখে, চোখ বন্ধ করে যোগাসনে এক নারী  
যোগাসনে অংশ নেওয়া লোকজনের একাংশ
যোগাসনে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী
কোমর বাঁকা করে মাথা তোলার একটি যোগাসন
মাথা বাঁকা করে ঘাড়ের যোগাসন
অংশগ্রহণকারীদের মধ্যে একটা বড় অংশ ছিল নারী
হাত ওপরে তুলে বৃদ্ধাঙ্গুলের ওপর দাঁড়িয়ে যোগাসন করছেন সবাই
মুখে হাত রেখে নিশ্বাস নেওয়ার একটি যোগাসন
একসঙ্গে যোগাসন করছেন ভারতীয় সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন ও শিক্ষা উপমন্ত্রী
যোগব্যায়াম শেষে দেখানো হয় শারীরিক খসরত