চৈত্রসংক্রান্তির উৎসব

চৈত্র প্রায় শেষ হয়ে এল। চৈত্র যেন বসন্তের সঙ্গে জীর্ণ অতীতের বিদায়। তাই খুলনা বিশ্ববিদ্যালয় নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতে নানা আয়োজনে পালন করে বাংলা বছরের বিদায় অনুষ্ঠান। খুলনা বিশ্ববিদ্যালয়ের এবারের স্লোগান ‘হোক কলোরব, জানবে ভূ সব, উড়ন্ত সেই শান্তিকুল’। ছবিতে সে উৎসবের নানা দিক তুলে ধরা হয়েছে। ছবিগুলো গত বৃহস্পতিবার তোলা

ঘুড়ি নিচ্ছেন শিক্ষার্থীরা।
 ঘুড়ি নিচ্ছেন শিক্ষার্থীরা।
আয়োজন করা হয় নাগরদোলার।
ঘুড়িতে সুতা বাঁধতে মগ্ন শিক্ষার্থীরা।
মাইকে কটকটির শব্দ শুনিয়ে আকর্ষণ করা হচ্ছে সব শিক্ষার্থীকে।
উৎসবে সুপারিপাতা নিয়ে যোগ দিয়েছে দুই শিশু।
ঘুড়ি ওড়াতে একে অপরকে সহযোগিতা করছেন শিক্ষার্থীরা।
আপন মনে বুদ্‌বুদ ওড়াচ্ছেন এক শিক্ষার্থী।
ঘুড়ি ওড়াচ্ছেন দুই তরুণী।
ছেলেদের মোরগ লড়াই জমে গেছে।
হাঁড়ি ভাঙলেন এক শিক্ষক।