বিভিন্ন দেশের ঈদ

মাসব্যাপী রোজার পর এল খুশির ঈদ। দেশে দেশে ভোর থেকে নানা উৎসবের মধ্য দিয়ে শুরু হয় ঈদের দিনটি। সকালে ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিদের ভিড় করতে দেখা যায়। আনন্দ উপভোগের পাশাপাশি কবরস্থানে স্বজনদের জন্য বিশেষ প্রার্থনা করতে দেখা যায় অনেককে। ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইরাক, নেপাল, ইরাক, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে তোলা ছবি।

দিল্লি জামে মসজিদে ঈদের জামাতে হাজারো মানুষ। পুরোনো কোয়ার্টার, নয়াদিল্লি, ভারত
ছবি: এএফপি
ঈদের নামাজে মুসল্লিরা। মুম্বাই, ভারত
সকালের আলোয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে জড়ো হয়েছেন মানুষ। বান্দা আচে, ইন্দোনেশিয়া
ঈদের জামাতে এক শিশু দাঁড়িয়ে। জামিয়া মসজিদ, ঈদগাহ, হায়দরাবাদ, ভারত
মোনাজাত করছেন শিয়া সম্প্রদায়ের মানুষেরা। ইমাম আলীর মাজার, নাজাফ, ইরাক
ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। আগ্রা, তাজমহল, ভারত
আলাদা আলাদা জায়গায় ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। সুরাবায়া, ইন্দোনেশিয়া
ঈদুল ফিতরের প্রার্থনায় ফিলিপিনো মুসলমানরা। কুইরিনো গ্র্যান্ডস্ট্যান্ড, ম্যানিলা, ফিলিপাইন
পাখির চোখে ঈদের জামাত। বান্দা আচে, ইন্দোনেশিয়া
ঈদের নামাজের পর একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান মুসল্লিরা। কাশ্মীরি মসজিদ, কাঠমান্ডু, নেপাল
ঈদের দিন সকালে কবরস্থানে প্রার্থনায় এক নারী। নারাথিওয়াত, থাইল্যান্ড
ঈদের দিনের সকালে প্রার্থনায় মানুষ। বাদশাহি মসজিদ, লাহোর, পাকিস্তান