মাশরাফিরা গণভবনে

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর আজ শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সম্মানে সংবর্ধনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন। খেলোয়াড়দের সঙ্গে নিয়ে কেক কাটছেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর আজ শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সম্মানে সংবর্ধনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন। খেলোয়াড়দের সঙ্গে নিয়ে কেক কাটছেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। ছবি: ফোকাস বাংলা
সংবর্ধনা অনুষ্ঠানে মাশরাফিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: বাসস
সংবর্ধনা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে লিটন দাসকে কেক খাইয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা
স্পিনার আরাফাত সানিকে কেক খাইয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন অন্য খেলোয়াড় ও বিসিবির কর্মকর্তারাও। ছবি: ফোকাস বাংলা
সংবর্ধনা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে বাংলাদেশ দলের উইকেটকিপার ও ব্যাটিং ভরসা মুশফিকুর রহিমকে কেক খাইয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী যখন রুবেলকে কেক খাইয়ে দিচ্ছিলেন তখন খুনসুটিতে মেতে ওঠেন উপস্থিত খেলোয়াড় ও বিসিবি সভাপতি। ছবি: ফোকাস বাংলা।
গণভবনে আয়োজিত প্রধানমন্ত্রীর সংবর্ধনা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
খেলোয়াড়দের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়। ছবি: ফোকাস বাংলা।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানকে বাংলাওয়াশ করেছে বাংলাদেশ। জয়ী দলকে আজ গণভবনে সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী। ছিল মধ্যাহ্নভোজের ব্যবস্থাও। ছবি: বাসস
অধিনায়ক মাশরাফি মুর্তজাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই কেক খাইয়ে দেন। ছবি: বাসস