বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের উন্মাদনা শুধু স্টেডিয়ামেই নয়, বিশ্বের নানা প্রান্তের শহরেও দেখা গেছে। নিউইয়র্ক, মাদ্রিদ, বার্সেলোনা, বুয়েনস এইরেসের মতো শহরে ফুটবলপ্রেমীরা প্রিয় দলের জার্সি পরে আর পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন। স্পেন–আর্জেন্টিনার মধ্যকার এই ম্যাচ ঘিরে সমর্থকদের ফুটবল উন্মাদনা, আনন্দ–বেদনার নানা মুহূর্ত নিয়ে ছবির গল্প।