ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘আই’-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ইরাক ও নরওয়ে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে নরওয়ে। তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ডের গোল ও উদ্যাপন ছিল ম্যাচের অন্যতম আকর্ষণ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ৪–১ গোলে হারলেও শেষ পর্যন্ত লড়ে গেছে ইরাক। ৪০ বছর পর বিশ্বকাপে প্রথম গোল পেয়েছে এশিয়ার দলটি। মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতে দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস যোগ করেছে বিশ্বকাপের রঙিন আবহ।