ইরান–নিউজিল্যান্ডের লড়াই

বিশ্বকাপের আলোঝলমলে মঞ্চে ছিল আক্রমণ আর পাল্টা–আক্রমণের রোমাঞ্চ। কখনো ইরানের মিলাদ মোহাম্মদি, কখনো নিউজিল্যান্ডের মাইকেল বক্সাল—বল দখলের লড়াইয়ে কেউ কাউকে একচুল ছাড় দেননি। যুক্তরাষ্ট্রের অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জি’-এর ম্যাচটি শেষ পর্যন্ত পরিণত হয় দারুণ এক নাটকীয়তায়। দুবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে ইরান, আর নিউজিল্যান্ডও পায় বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় একটি পয়েন্ট।

বল দখলের লড়াইয়ে মুখোমুখি নিউজিল্যান্ডের লিবেরাতো ক্যাকাচি (বাঁয়ে) ও ইরানের মোহাম্মদ মোহেবি। বিশ্বকাপের গ্রুপ ‘জি’ ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে এমন লড়াই ছিল চোখে পড়ার মতো। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র, ১৫ জুন
ছবি: রয়টার্স
মাঠে পড়ে আছেন চোট পাওয়া ইরানের সৈয়দ এজাতোলাহি। এ সময় বলের নিয়ন্ত্রণ নিতে লড়ছেন নিউজিল্যান্ডের জো বেল ও ইরানের মাহদি তোরাবি। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র, ১৫ জুন
গোলের উচ্ছ্বাসে ভাসছেন ইরানের সমর্থকেরা। রামিন রেজাইয়ানের করা দলের প্রথম গোলটি গ্যালারিতে ছড়িয়ে দেয় আনন্দের ঢেউ। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র, ১৫ জুন
খেলা শুরুর আগে গ্যালারিতে অবস্থান নিচ্ছেন নিউজিল্যান্ডের সমর্থকেরা। বিশ্বকাপের আবহে রঙিন লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। যুক্তরাষ্ট্র, ১৫ জুন
আক্রমণে নিউজিল্যান্ডের অধিনায়ক ক্রিস উড। তাঁকে ঠেকানোর চেষ্টায় ইরানের শোজায়ে খলিলজাদেহ। ম্যাচজুড়ে এমন দ্বৈরথে জমে ওঠে লড়াই। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র, ১৫ জুন
ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের সময় সারিবদ্ধ দুই দলের খেলোয়াড়েরা। দর্শকে পরিপূর্ণ লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম যেন বিশ্বকাপ উৎসবের এক বিশাল মঞ্চ। যুক্তরাষ্ট্র, ১৫ জুন
জাতীয় পতাকা হাতে গ্যালারিতে খেলা উপভোগের অপেক্ষায় এক কিশোর ইরান সমর্থক। বিশ্বকাপের আবেগ ছড়িয়ে পড়ে সব বয়সী দর্শকের মধ্যে। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র, ১৫ জুন
গ্যালারিতে পুরোনো ‘লায়ন অ্যান্ড সান’ প্রতীকের টি–শার্ট পরে খেলা দেখতে এসেছেন এক ইরান সমর্থক। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র, ১৫ জুন
দর্শকসারিতে ‘লায়ন অ্যান্ড সান’ পতাকা উড়িয়ে সমর্থন জানাচ্ছেন ইরানের সমর্থকেরা। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র, ১৫ জুন
ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের নেতৃত্ব দিয়ে মাঠে প্রবেশ করছেন নিউজিল্যান্ডের ক্রিস উড ও ইরানের মেহদি তারেমি। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র, ১৫ জুন
গ্যালারিতে অর্ধেক যুক্তরাষ্ট্র ও অর্ধেক ‘লায়ন অ্যান্ড সান’ নকশার পতাকা হাতে এক ইরান সমর্থক। বিশ্বকাপ ঘিরে সমর্থকদের নানা বার্তা ও পরিচয়ের প্রকাশও ছিল আলোচনায়। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র, ১৫ জুন
বলের জন্য লড়ছেন ইরানের মিলাদ মোহাম্মদি (বাঁয়ে) ও নিউজিল্যান্ডের মাইকেল মাইকেল বক্সাল। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় শেষ হয় গ্রুপ ‘জি’-এর রোমাঞ্চকর ম্যাচটি। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র, ১৫ জুন