৪০ দিন যুদ্ধের পর যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষই যুদ্ধ আপাতত বন্ধ রেখে আলোচনায় রাজি হয়েছে। তাতে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের মানুষের হাঁপ ছাড়ার সুযোগ তৈরি হয়েছে। লেবাননবাসী এখন যুদ্ধের ক্ষতচিহ্ন দেখছেন। তবে ইসরায়েল এখনো লেবাননে হামলা থামাতে রাজি হয়নি।